Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

মায়ের মৃত্যুতে চিন্ময়ের প্যারোলে মুক্তির ‘সম্ভাবনা’, সতর্ক পুলিশ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০১
মায়ের মৃত্যুতে চিন্ময়ের প্যারোলে মুক্তির ‘সম্ভাবনা’, সতর্ক পুলিশ

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ও তার মা সন্ধ্যা রাণী ধর। সংগৃহীত ছবি

আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক সংগঠক কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মারা গেছেন। মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য তার শর্তসাপেক্ষে সাময়িক মুক্তির (প্যারোল) ‘সম্ভাবনা আছে’ বলে জানিয়েছে পুলিশ। 

সন্ধ্যা রাণী ধরের (৭১) মৃত্যুর বিষয়টি আগামীর সময়কে জানিয়েছেন চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর।

তিনি জানিয়েছেন, ফুসফুসে সংক্রমণ ও নিম্ন রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তাদের মা। ভর্তি ছিলেন নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে।

অবস্থা সংকটাপন্ন হওয়ার পর গতকাল বুধবার পরিবারের পক্ষ থেকে চিন্ময়কে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়েছিল। তবে কারও অসুস্থতার জন্য প্যারোলে মুক্তির বিধান না থাকায় আবেদন নাকচ করা হয়।

সন্ধ্যা রাণীর শেষ ইচ্ছা অনুযায়ী গতকাল বুধবার রাতে তাকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মেখল গ্রামের পুণ্ডরীক ধামে নিয়ে যাওয়া হয়। কারাবন্দি চিন্ময় ওই মন্দিরের সেবায়েত ছিলেন। সেখানেই আজ সকালে তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রঞ্জন কুমার ধর জানিয়েছেন, তাদের মায়ের সৎকার পুণ্ডরীক ধামে হবে। চিন্ময়ের প্যারোলের আবেদন নিয়ে তারা আবারও জেলা প্রশাসনে যাচ্ছেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক আগামীর সময়কে বললেন, ‘উনার (চিন্ময়) মায়ের মৃত্যুর বিষয়টি শুনেছি। আমাদের পক্ষ থেকে প্যারোলে মুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হবে না। বিচারাধীন মামলার আসামি হিসেবে তারা আদালতে যেতে পারেন। আদালত থেকে এ বিষয়ে আদেশ নিতে পারেন।’

চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন্স) মোহাম্মদ ছগির মিয়া বলেছেন, ‘জেলা ম্যাজিস্ট্রেট কিংবা আদালত যেভাবে সিদ্ধান্ত দেবেন, আমরা সেভাবেই ব্যবস্থা নেব।’

চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেছেন, ‘চিন্ময়ের প্যারোলে মুক্তির সম্ভাবনা আছে। সেক্ষেত্রে তাকে হাটহাজারীতে আনা হবে। পুণ্ডরীক ধামে পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত রিজার্ভ ফোর্স আনা হচ্ছে।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) কাজী আমিনুর রশিদ আগামীর সময়কে জানয়েছেন, ‘চিন্ময় দাসের মায়ের মৃত্যুর বিষয়টি জানার পর কমিশনার স্যার সবাইকে অ্যালার্ট করেছেন। আগের মতো কোনো ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে, সেজন্য ফিল্ড লেভেলে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। জেলা প্রশাসন প্যারোলে মুক্তির অনুমতি দিলে বন্দিকে আনা-নেওয়ার রুটে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে।’

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পারিবারিক নাম চন্দন কুমার ধর। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তিনি সম্মিলিত সনাতনী জাগরণ জোট নামে একটি সংগঠনের মুখপাত্র।

আরও পড়ুন

আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

০৬ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর গ্রেপ্তার হন চিন্ময়। পরদিন তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ আসে। এ সময় তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে আদালত-সংলগ্ন পাথরঘাটা বাণ্ডেল রোডে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

এ ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নামে হত্যা মামলা করেন। পরে তদন্ত কর্মকর্তার আবেদনে ওই মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

চিন্ময়ের বিরুদ্ধে মোট ৬টি মামলা আছে। এর মধ্যে আইনজীবী হত্যা মামলার বিচার চলছে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে।

পাঁচটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    advertiseadvertise