Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ২০:৩৮
চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি

চট্টগ্রাম নগরীতে পাঁচ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এলাকার লোকজন অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

আজ শুক্রবার দুপুরে নগরীর বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটেছে।

গ্রেপ্তার আনোয়ার হোসেন আনুমানিক ২৭ বছর বয়সী। পোশাক কারখানায় চাকরি করেন। নগরীর কালুরঘাটে তার বাসা।

চন্দ্রনগরে বোনের বাসায় আনোয়ার বেড়াতে গিয়েছিলেন বলে জানান বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ আব্দুল করিম। বললেন, ‘চন্দ্রনগর এলাকায় এক যুবককে ধরে স্থানীয় লোকজন মারধর করছে সংবাদ পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়। যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, ওই যুবক পাঁচ বছর বয়সী এক মেয়েকে ধর্ষণ করেছে।’

‘মেয়েটির জবানবন্দি নেওয়া হয়েছে। সে জানিয়েছে, চকলেট খাওয়াবে বলে বালুর মাঠ এলাকায় একটি নির্জন স্থানে নিয়ে যুবক তাকে ধর্ষণ করে। মেয়েটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’

আক্রান্ত মেয়েটি স্থানীয় একটি মাদরাসার ছাত্রী। তার বাবা ট্রাকচালক বলে জানালেন ওসি আব্দুল করিম।

চট্টগ্রামশিশু ধর্ষণগণপিটুনি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise