Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

৭৫ কোটি টাকার টেন্ডার জালিয়াতি: জি কে শামীমের বিচার শুরু

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৬:৪৬
৭৫ কোটি টাকার টেন্ডার জালিয়াতি: জি কে শামীমের বিচার শুরু

গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জালিয়াতির এক মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাবেক নেতা ও আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভবন কাজ পেতে জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়েছিল।

আজ রবিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান আসামি জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ আগামীর সময়কে বললেন, ‘মামলার একমাত্র আসামি জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। আসামি হাইকোর্ট থেকে জামিনে আছেন। অভিযোগ গঠনের শুনানির সময় আদালতে হাজির ছিলেন। ২০ সেপ্টেম্বর এ মামলার সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হবে।’

জি কে শামীম নির্মাণকাজে জড়িত ঠিকাদার প্রতিষ্ঠান জি কে বি কোম্পানি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। গুলশানের নিকেতনে প্রতিষ্ঠানটির মূল কার্যালয়। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর ওই কার্যালয় থেকে র‌্যাব বিপুল পরিমাণ টাকা, এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদসহ জি কে শামীমকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

হাম উপসর্গে প্রাণ গেল আরো ৪ শিশুর

৩০ আগস্ট ২০২৬

জালিয়াতির মাধ্যমে ৭৫ কোটি ১ লাখ ২৯৫ টাকার কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগে ২০২০ সালের ২২ নভেম্বর জি কে শামীমসহ দুজনের বিরুদ্ধে মামলা করেন দুদক সমন্বিত কার্যালয় চট্টগ্রাম জেলা–১–এর তৎকালীন সহকারী পরিচালক ফখরুল ইসলাম। তদন্ত শেষে দুদক ২০২৫ সালের ১৭ মে মামলায় আদালতে অভিযোগপত্র দেয়।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানববিদ্যা অনুষদ ভবন নির্মাণের (দ্বিতীয় পর্যায়) দরপত্রে জি কে শামীমের প্রতিষ্ঠান অংশ নেয় দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েটস লিমিটেড নামে আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে।

দরপত্রের শর্ত ছিল ১০ বছরের সাধারণ নির্মাণ অভিজ্ঞতা, নির্ধারিত মূল্যের বহুতল ভবন নির্মাণের অভিজ্ঞতা এবং নির্ধারিত টার্নওভার। কিন্তু জি কে শামীমের প্রতিষ্ঠানের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা ছিল না। বিল্ডার্সের অভিজ্ঞতা ও টার্নওভারকে নিজেদের হিসেবে প্রদর্শনের মাধ্যমে জালিয়াতি করা হয়।

এ ছাড়া যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর–১–এ অনুসন্ধান চালিয়ে দুদক প্রমাণ পায়, জি কে শামীমের কোম্পানি প্রকৃত নিবন্ধিত নামের সঙ্গে একক মালিকানাধীন ফার্মের নাম যুক্ত করে রেজিস্ট্রেশন দেখায় এবং নিবন্ধিত শেয়ারের চেয়ে বেশি সংখ্যার শেয়ার দেখায়। এভাবে প্রতিষ্ঠানটি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে দরপত্র জমা দেয়। জাল ও অসত্য নথিপত্র ব্যবহার করে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াকে প্রভাবিত করে সর্বনিম্ন দরদাতা হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভবন নির্মাণের কাজ বাগিয়ে নেয় দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স–জিকেবিএল (জেভি)।

অভিযোগপত্র গ্রহণ করে আসামি জি কে শামীমের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ৪০৯ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে।

চট্টগ্রামজি কে শামীমটেন্ডার জালিয়াতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    ২৯ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    ২৯ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    ৩০ আগস্ট ২০২৬, ০৫:৪৪

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    ২৯ আগস্ট ২০২৬, ২০:৩৫

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:১৯

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    ৩০ আগস্ট ২০২৬, ০৮:১১

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:২০

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    ৩০ আগস্ট ২০২৬, ০২:৫৮

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৭

    নেপালের বন্যা কি বড় বিপদের সংকেত?

    নেপালের বন্যা কি বড় বিপদের সংকেত?

    ২৯ আগস্ট ২০২৬, ২২:০৮

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৬

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৫

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৫

    advertiseadvertise