দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জালিয়াতির এক মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাবেক নেতা ও আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভবন কাজ পেতে জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়েছিল।আজ রবিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান আসামি জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ আগামীর সময়কে বললেন, ‘মামলার একমাত্র আসামি জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। আসা...