Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামের জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৫
চট্টগ্রামের জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

ছবি: আগামীর সময়

দীর্ঘদিন অযত্ন-অবহেলায় পড়ে থাকা চট্টগ্রাম নগরীর কালুরঘাটের জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ডেঙ্গুর বিস্তার রোধ এবং সাধারণ মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে বিনোদন উপভোগ করতে সুযোগ করে দেয়াই লক্ষ্য।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে আয়োজিত অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এ সময় ডিসি বললেন, নগরবাসীর জন্য সুস্থ পরিবেশে বিনোদনের জায়গা খুবই সীমিত। ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন এই স্থানটি আরও সুন্দর ও আকর্ষণীয় করে গড়ে তোলা প্রয়োজন। কমপ্লেক্সটি পরিষ্কার করে সাধারণ মানুষের জন্য নিরাপদ বিনোদনের পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করছে।

তিনি আরও বলেন, কালুরঘাট চট্টগ্রামের একটি ঐতিহাসিক স্থান, যা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। এই স্থান থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। জায়গাটির সঙ্গে মানুষের আবেগ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এগুলো সংস্কার করে কীভাবে আরও সুন্দরভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে।

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় কালুরঘাট বেতার কেন্দ্রের পাশে ১৬ দশমিক ৩৮ একর জায়গাজুড়ে ২০০৬ সালে যাত্রা শুরু করে জিয়া স্মৃতি কমপ্লেক্স। পরে এর নাম পরিবর্তন করে ‘স্বাধীনতা কমপ্লেক্স’ করা হয়। কমপ্লেক্সটিতে রয়েছে বাংলাদেশের ঐতিহাসিক আহসান মঞ্জিল, জাতীয় সংসদ ভবন, লালবাগ কেল্লা, কার্জন হল, জাতীয় স্মৃতিসৌধ, ছোট সোনা মসজিদ, কান্তজিউ মন্দির ও পাহাড়পুর বৌদ্ধবিহারসহ বিভিন্ন স্থাপনার রেপ্লিকা। এটি ‘মিনি বাংলাদেশ’ নামেও পরিচিতি।

২০২৪ সালের ৫ আগস্টের পর কমপ্লেক্সটিতে ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর প্রতিষ্ঠানটির তৎকালীন পরিচালনাকারীরা চলে যাওয়ায় এটি প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে পুরো কমপ্লেক্সটি ঘন জঙ্গলে ঢেকে যায়। পাশাপাশি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়।

জিয়া স্মৃতি কমপ্লেক্সচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    advertiseadvertise