Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

শেষদিনে জমজমাট জব্বারের বলীখেলার মেলা, নারী ক্রেতার ভিড়

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৪:৩৫
শেষদিনে জমজমাট জব্বারের বলীখেলার মেলা, নারী ক্রেতার ভিড়

জব্বারের বলীখেলায় নারী ক্রেতারা। ছবি: আগামীর সময়

চট্টগ্রামের লালদীঘি মাঠে আজ শনিবার বিকালে অনুষ্ঠিত হবে জব্বারের বলীখেলা। এজন্য প্রস্তুত করা হয়েছে মঞ্চ। আজকেই শেষ হবে বলীখেলা উপলক্ষে আয়োজিত বৈশাখী মেলার। মেলায় পুরুষদের আধিক্য থাকলেও পিছিয়ে নেই নারীরাও। মেলায় কেনাকাটা করছেন বিভিন্ন বয়সী নারী।

আজ ভোর থেকেই নারী-পুরুষ ও শিশুদের উপচেপড়া ভিড় দেখা গেছে মেলার সর্বত্র। লালদীঘি মাঠকে কেন্দ্র করে আন্দরকিল্লা মোড় থেকে কোতোয়ালি মোড় পর্যন্ত প্রায় দেড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত সড়ক জুড়ে অস্থায়ী দোকান বসিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ীরা।

দোকানে দোকানে ব্যাপক আগ্রহ নিয়ে ভিড় করতে দেখা গেছে নারী দর্শনার্থীকে। মেলায় ভোর থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতার ভিড় লেগেই থাকে।

মেলায় ঘুরতে এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী জয়িতা।

তিনি বললেন, ‘আমি ছোটবেলা থেকেই প্রতিবছর এই মেলায় আসি। এই মেলা চট্টগ্রামবাসীর জন্য একটি আবেগের জায়গা। মাটির বিভিন্ন জিনিসের প্রতি আগ্রহ বেশি আমার। গতবার প্রায় ৭ হাজার টাকার মাটির জিনিস কিনেছি।'

গৃহস্থালির কাজের প্রয়োজনীয় সব জিনিসপত্র পাওয়া যায় এমন একটি দোকানের সামনে পাওয়া গেল বৈশাখী দেবকে। বিভিন্ন জিনিস কেনায় ব্যস্ত তিনি।

বৈশাখী জানান, ঘরের প্রয়োজনীয় সব জিনিস এখানে মোটামুটি কম দামে পাওয়া যায়। তাই প্রতিবছর মেলায় এসে দরকারি জিনিসগুলো এখান থেকে কিনে নিয়ে যাই।

দোকানগুলোতে কী নেই?
মাটির তৈজসপত্র, বেত-কাঠ ও বাঁশের তৈরি নানা আসবাব, ঝাড়ু, হাতপাখা, শীতলপাটি, খুন্তি, প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী, ফুল, ফুলদানি, কাঠ ও প্লাস্টিকের পুতুল, মুড়ি-মুড়কি, মণ্ডা-মিঠাই, গৃহসজ্জার সামগ্রী, কুলা, চালুনি, রুটি বেলার পিঁড়ি, গাছের চারা, তামা-কাঁসা-পিতলের সামগ্রী, কাঠের আসবাব, বেতের আসবাব, পিঠা তৈরির বিভিন্ন নকশার ডায়াস, হস্তশিল্পজাত দ্রব্য যেমন পাটের শিকা, দোলনা, থলে, টেবিল ম্যাট, বাদ্যযন্ত্র, মেলামাইন ও সিরামিকের বিভিন্ন ক্রোকারিজ সামগ্রী, কসমেটিকস পণ্য, চুড়ি, গয়নাসহ বিভিন্ন দ্রব্য, টমটম গাড়ি, বাঁশি, উড়োজাহাজ, মুখোশ, নৌকা, ডালা, কুলা, মোড়া, পিঁড়ি, দা-বঁটি, ছুরিসহ গৃহস্থালির সব ধরনের সামগ্রী বিক্রি হচ্ছে এসব দোকানে।

নগরবাসী সারা বছর অপেক্ষা করে থাকেন এই মেলার জন্য। কারণ এখানেই মেলে গৃহস্থালির সব ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র।

২ নম্বর গেট এলাকা থেকে আসা রাজিয়া সুলতানা বললেন, 'প্রতিবার আমি এখানে এসে ঝাড়ু কিনে নিয়ে যাই।'

বাদুড়তলা থেকে আসা ঝুনু বড়ুয়া জানান, ‘এই মেলা চট্টগ্রামের ঐতিয্যবাহী মেলা। এখানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। রান্নার দরকারি জিনিসপত্র থেকে শুরু করে গৃহসজ্জার জিনিস সব এখানে পাওয়া যায়। এখান থেকেই সারা বছরের প্রয়োজনীয় জিনিসপত্র কিনি। আজকেও কিনব।'

দোকানিরা জানান, দুই দিনব্যাপী মেলা হলেও তারা প্রতিবছর মেলার দুদিন আগে থেকেই দোকান সাজাতে শুরু করেন। তখন থেকেই একটু একটু করে বেচাবিক্রি শুরু হয়।

ঢাকা থেকে মাটির প্রায় ৬০ রকমের বিভিন্ন জিনিসপত্র এনেছেন সাধন পাল। তিনি জানান, ‘এবার প্রায় সাত লাখ টাকার মাল এনেছি। বিক্রিও ভালো। মেলা শুরুর আগের দিন থেকেই বিক্রি হচ্ছে।'

কুমিল্লা থেকে বিভিন্ন খাবারের পসরা নিয়ে বসেছেন আমিন।

তিনি বলেছেন, ‘আমাদের পরিবারের সবাই এই ব্যবসার সঙ্গে জড়িত। দেশের যেখানে মেলা হয়, আমরা সেখানে যাই। বাপ-দাদার আমল থেকে জব্বারের বলীখেলায় প্রতিবছর আসি।’

জব্বারের বলীখেলালালদীঘি মাঠনারী ক্রেতামেলাচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প