Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

জলাবদ্ধতা কমবে এবার : চসিক মেয়র

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১৯:০৪
জলাবদ্ধতা কমবে এবার : চসিক মেয়র

সংগৃহীত ছবি

এবার বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ৭০ থেকে ৮০ শতাংশ কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, চলমান খাল খনন, ড্রেনেজ সংস্কার ও সমন্বিত কার্যক্রমের কারণে নগরের জলাবদ্ধতা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে।

শনিবার (৯ মে) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত ‘জলাবদ্ধতা নিরসনে নাগরিক দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম প্রেস ক্লাব এই সেমিনারের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আয়েশা আখতার ও অধ্যাপক ড. মো. আল আমিন।

আলোচনায় অংশ নেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, স্থপতি জেরিনা হোসেন, ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার, স্থপতি আশিক ইমরান, সাংবাদিক ওসমান গণি মনসুর প্রমুখ। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, ২০২৪ সালে আগের মেয়রের ঘরের সামনেও পানি উঠেছিল। সেই তুলনায় এবার জলাবদ্ধতা অনেকটাই কমেছে। অতিবৃষ্টির কারণে কিছু এলাকায় পানি জমলেও আগের মতো দীর্ঘ সময় স্থায়ী হয়নি। আমরা আশা করছি, চলতি বর্ষায় জলাবদ্ধতা ৭০ থেকে ৮০ শতাংশ কমে আসবে। সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। নগরবাসীর সহযোগিতা পেলে পরিস্থিতির আরও উন্নতি হবে।

সিডিএ চেয়ারম্যান নুরুল করিম তার বক্তব্যে উল্লেখ করেন, দায়িত্ব নেওয়ার পর তিনি জলাবদ্ধতা নিরসনে জরুরিভিত্তিতে কাজ শুরু করেছেন। প্রায় ৪০ হাজার পুকুর ও জলাশয় চিহ্নিত করা হয়েছে, যেগুলো রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেরিনা হোসেন বললেন, ‘নগর আধুনিক হচ্ছে, কিন্তু বাসযোগ্যতা হারাচ্ছে। চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব। তবে এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সেবা সংস্থাগুলোর সমন্বয়, সঠিক বাস্তবায়ন এবং নাগরিক সচেতনতা।

অধ্যাপক ড. আল আমিন জানান, হঠাৎ অতিবৃষ্টি, চলমান উন্নয়নকাজ এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা জলাবদ্ধতার অন্যতম কারণ। তিনি চট্টগ্রামকে দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র উল্লেখ করে এর টেকসই উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, সপ্তাহখানেক আগে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধবতা দেখা দিয়েছিল। এতে ভোগান্তিতে পড়ে নগরবাসী।

জলাবদ্ধতাচসিক মেয়রচট্টগ্রাম সিটি করপোরেশন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise