Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

‘পোর্ট কমিউনিটি সিস্টেম’ গড়তে বলল বিশ্বব্যাংক প্রতিনিধিদল

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১৮:০৭
‘পোর্ট কমিউনিটি সিস্টেম’ গড়তে বলল বিশ্বব্যাংক প্রতিনিধিদল

বিশ্বের প্রায় ৬০টি দেশে সফলভাবে ‘পোর্ট কমিউনিটি সিস্টেম’-এর মাধ্যমে বন্দর ও মেরিটাইম লজিস্টিক্স পরিচালিত হলেও, বাংলাদেশে এখনো এই ধরনের কোনো সমন্বিত ব্যবস্থা গড়ে ওঠেনি। ডিজিটালাইজেশনের মাধ্যমে এই পোর্ট কমিউনিটি সিস্টেম গড়ে তোলা গেলে বাণিজ্যসংক্রান্ত সব স্তরের অংশীজনদের (স্টেকহোল্ডার) একই ছাতার নিচে আনা সম্ভব হবে বলে মনে করে বিশ্বব্যাংক প্রতিনিধিদল।

শনিবার বিকেলে চট্টগ্রাম চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর এই তাগাদা দেন প্রতিনিধিদল।

‘পোর্ট কমিউনিটি সিস্টেম’ হলো একটি স্বয়ংক্রিয় ও সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্‌ম, যা একটি বন্দরের সঙ্গে জড়িত সমস্ত সরকারি ও বেসরকারি স্টেকহোল্ডারদের (অংশীজন) একই ছাতায় নিয়ে আসে।

সহজ কথায়, এটি এমন একটি সেন্ট্রাল অনলাইন নেটওয়ার্ক বা সফ্‌টওয়্যার, যার মাধ্যমে বন্দর ব্যবহারের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষ একে অপরের সঙ্গে কোনো কাগজের ব্যবহার ছাড়াই অত্যন্ত দ্রুত ও নিরাপদভাবে তথ্য আদান-প্রদান করতে পারে।

বৈঠকে চট্টগ্রাম চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক জানিয়েছেন, ‘ইজ অব ডুয়িং বিজনেস’ উন্নত হলে এবং কষ্ট অব ডুয়িং বিজনেস (ব্যবসার খরচ) কমলে এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ ত্বরান্বিত হবে। ডিজিটাল প্রযুক্তি সম্পন্ন বন্দর, কাস্টমস এবং আধুনিক লজিস্টিক্স ব্যবস্থাপনা কেবল প্রশাসনিক দক্ষতা বাড়াবে না, বরং আন্তর্জাতিক মানের ট্রেড ফ্যাসিলিটেশন বা বাণিজ্য সহজীকরণ নিশ্চিত করবে।

বিশ্ব ব্যাংকের সিনিয়র ট্রেড স্পেশালিস্ট সত্য প্রসাদ সাহু প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তার ভাষ্য, পোর্ট অ্যান্ড মেরিটাইম ট্রেড লজিস্টিক্স ডিজিটালাইজেশন মূলত পুরো সাপ্লাই চেইনেরই আধুনিকায়ন। ডিজিটাল ট্রেড লজিস্টিকস পুরোদমে বাস্তবায়িত হলে জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম (অবস্থানকাল) কমবে, কন্টেইনার জট হ্রাস পাবে এবং ব্যবসার লেনদেন ব্যয় কমে আসবে। এর ফলে আন্তর্জাতিক লজিস্টিক্স পারফরম্যান্স ইনডেক্স-এ বাংলাদেশের অবস্থান অনেক উন্নত হবে।

বিশ্ব ব্যাংকের সিনিয়র কনসালট্যান্ট পাসকাল অলিভিয়ের (ডিজিটাল পোর্টস ও মেরিটাইম ইনফ্রাস্ট্রাকচার) বৈশ্বিক চিত্র তুলে ধরে জানান, বিশ্বের শীর্ষস্থানীয় বন্দরগুলোতে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, আইওটি, বিগ ডেটা অ্যানালাইসিস, স্মার্ট কার্গো ট্র্যাকিং এবং স্বয়ংক্রিয় অপারেশন ব্যবস্থার মাধ্যমে সর্বোচ্চ দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। বাংলাদেশেও এর প্রয়োগ জরুরি।

সভায় ট্রেড লজিস্টিকস সহজ করার ক্ষেত্রে শুধু বন্দর নয়, বরং কাস্টমস ব্যবস্থারও সমান্তরাল আধুনিকায়ন প্রয়োজন বলে মত দেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।

সভায় কনসালট্যান্ট (পোর্টস ও মেরিটাইম লজিস্টিক্স) আহমেদুল করিম চৌধুরী এবং ক্যাপ্টেন মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।


বিশ্ববিশ্ব ব্যাংকবন্দর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!