Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

গল্পে-আড্ডায় জমজমাট স্টেডিয়ামের কাবাব পাড়া

নীলআঁখি বড়ুয়া, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৮
গল্পে-আড্ডায় জমজমাট স্টেডিয়ামের কাবাব পাড়া

শুক্রবার ছুটির বিকেল গড়াতেই জমে ওঠে চট্টগ্রামের কাজীর দেউড়ি জেলা স্টেডিয়াম মার্কেট এলাকা। ঐতিহ্যবাহী কয়েকটি কাবাবের দোকান থেকে বাতাসে ভেসে আসে পোড়া মাংস ও মসলার সুঘ্রাণ। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোজনরসিকদের আনাগোনা। গভীর রাত পর্যন্ত চলে কাবাবের সঙ্গে আড্ডা।

এ এলাকা স্বাধীনতার পরবর্তী সময় থেকেই ‘স্টেডিয়ামের কাবাব পাড়া’ নামে পরিচিত। দারুল কাবাব, সাকুরা কাবাব, রয়েল হাট, রোদেলা বিকেলসহ কয়েকটি পরিচিত খাবারের দোকানকে ঘিরে গড়ে উঠেছে এ পাড়া।

এখানে নানা বয়সী মানুষের আনাগোনা। নারী, পুরুষ, শিশু, যুবক-যুবতী, সবাই আসেন এ এলাকায়। এর মধ্যে শিক্ষার্থী ও তরুণদের সংখ্যাই বেশি। সাইফুল হক জানালেন, ‘একসঙ্গে কয়েকটি কাবাবের দোকান। বাচ্চাদের আবদারে ছুটির দিনে তাদের এখানে নিয়ে আসি।’

বিভিন্ন ধরনের ও বিভিন্ন দামের কাবাব পাওয়া যায় এসব দোকানে। শিক কাবাব, বটি কাবাব, চিকেন কাবাব, বিফ কাবাব, ব্রেইন ফ্রাই, কলিজা ভুনা, চিকেন টিক্কা, চিকেন চাপ, চিকেন শর্মা, গ্রিল চিকেনসহ মাংসের নানা পদ রয়েছে। এসবের সঙ্গে থাকে নান, পরোটা ও সালাদ।

দোকানের সামনে আগুনের আঁচে সময় নিয়ে তৈরি করা হয় কাবাব। কাবাব তৈরির ব্যস্ততা দেখলেই বোঝা যায়, কত মানুষের ভিড় এখানে। কেউ সুসজ্জিত দোকানের ভেতরে পছন্দের কাবাবের সঙ্গে গরম নান আয়েশ করে খাচ্ছেন। কেউ আবার পছন্দের খাবার প্যাকেট করে বাড়ি নিয়ে যাচ্ছেন।

রয়েল হাটের ম্যানেজার ভাস্কর জানালেন, ‘বিকেল থেকেই ভিড় শুরু হয়। সন্ধ্যার পর ব্যস্ততা আরও বেড়ে যায়।’

বন্ধুদের সঙ্গে এখানে আসা দুর্জয় শীল জানালেন, ‘বিভিন্ন ধরনের কাবাব ও অন্যান্য পদ পাওয়া যায়। তাই শুধু শুক্রবার নয়, সময় পেলেই অন্য দিনগুলোতেও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এখানে আসি।’

তবে কাবাব পাড়ার আনন্দের পাশাপাশি ভোগান্তিও রয়েছে। মোটরসাইকেলের উৎপাতও কম নয়। প্রায় ৫০০ মিটারজুড়ে রাস্তা দখল করে মোটরসাইকেল দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রয়েছে ভিক্ষুকদের উৎপাতও।

তারপরও প্রিয়জনদের সঙ্গে আড্ডা, কাবাব খাওয়া আর গল্পে মেতে ওঠার জন্য শহরের কেন্দ্রস্থলের এই স্টেডিয়াম পাড়া এখনো জনপ্রিয় একটি জায়গা।

চট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী

    জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী