Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে গ্রেপ্তারের ১৯ ঘণ্টার মধ্যে যুবলীগ নেতার মৃত্যু

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১৩:৪১
চট্টগ্রামে গ্রেপ্তারের ১৯ ঘণ্টার মধ্যে যুবলীগ নেতার মৃত্যু

ছবি: আগামীর সময়

চট্টগ্রামে গ্রেপ্তারের ১৯ ঘণ্টার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে। তার নাম নুরুল আলম। পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় সুস্থ ছিলেন তিনি। কারা কর্তৃপক্ষের ভাষ্য, শ্বাসকষ্টজনিত রোগে মৃত্যু হয়েছে তার।

অসুস্থ অবস্থায় তাকে আজ বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মৃত নুরুল আলম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা গ্রামের মৃত এবার হোসেনের ছেলে। বয়স ৩৫ বছর। ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি।

কারা কর্তৃপক্ষের তথ্য, সাতকানিয়া থানার মামলায় হাজতি পরোয়ানার ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে কারাগারে নেওয়া হয় তাকে। সেখানে চার নম্বর সূর্যসেন ওয়ার্ডে রাখা হয়েছিল তাকে। সকাল পৌনে ৭টার দিকে বন্দি গণনার সময় অসুস্থবোধ করছেন বলে জেলারকে জানিয়েছেন তিনি।

কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সকাল ৭টা ৩১ মিনিটে চমেক হাসপাতালে নেওয়া হয় তাকে। জরুরি বিভাগে পরীক্ষা শেষে চিকিৎসক ৭টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন। মৃত্যুর প্রমাণপত্রে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।


আরও পড়ুন

এসএসসির খাতা দেখছে স্কুলছাত্র

২৪ জুন ২০২৬

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ জানিয়েছেন, অসুস্থবোধ করার পর বন্দিকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জানালেন তিনি শ্বাসকষ্টে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। কিন্তু নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে বাড়ি থেকে নুরুল আলমকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সাতকানিয়া থানায় হস্তান্তর করে। থানা থেকে পুলিশ তাকে জুলাই আন্দোলনের সময় হামলা, মারধর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

তবে ওই মামলার এজাহারে তার নাম ছিল না। অজ্ঞাতপরিচয় আসামিদের মধ্যে তদন্তে প্রাপ্ত দেখিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হয়। ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সন্ত্রাস-নাশকতা রুখতে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

নুরুল আলমের বিরুদ্ধে আগের কোনো মামলার রেকর্ড নেই বলে জানালেন সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বললেন, ‘ডিবির টিম তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। আমরা একটা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছিলাম। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

গ্রেপ্তারের সময় নুরুল আলম সম্পূর্ণ সুস্থ ছিলেন বলে জানালেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোহাম্মদ ইব্রাহীম। বললেন, ‘আমরা গ্রেপ্তার করে থানায় দেওয়ার সময় সম্পূর্ণ সুস্থ ছিল। এ-সংক্রান্ত ছবি-ভিডিও আমাদের কাছে আছে। আদালতেও সুস্থ অবস্থায় হাস্যোজ্বলভাবে তিনি ছবি তোলেন। তার পরিবারের লোকজন ফেসবুকে এসব ছবি পোস্ট করেছেন।’

সুনির্দিষ্ট মামলার আসামি না হওয়ার পরও তাকে গ্রেপ্তারের বিষয়ে গোয়েন্দা কর্মকর্তা ইব্রাহীমের ভাষ্য, থানা থেকে তাকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়েই আদালতে পাঠানো হয়।

মৃত্যুচট্টগ্রামগ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী