মিয়ানমারে পাচারের পথে সিমেন্ট-সার জব্দ
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

ছবি: আগামীর সময়
চট্টগ্রাম বন্দরের সীমানায় কর্ণফুলী নদীতে দুই নৌযানে অভিযান চালিয়ে সিমেন্ট-সারসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোস্টগার্ডের ভাষ্য, এসব সার ও সিমেন্ট মিয়ানমারের পাচার করা হচ্ছিল।
গতকাল বুধবার রাতে নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট এলাকায় দুই কার্গো বোটে তল্লাশির কথা আজ বৃহস্পতিবার দুপুরে জানালেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্টগার্ডের তথ্য, দুই কার্গো বোট থেকে ১ হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা সার জব্দ করা হয়েছে। পাচারে জড়িত ৬ জনকে আটক করে পতেঙ্গা থানায় দেওয়া হয়েছে।






