Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

‘এখানে পাহাড়ধস হয় না’

  • পাহাড়ধসে প্রাণহানির ঘটনা ঘটে প্রায় প্রতিবছর
  • সতর্কবার্তা কানে তুলছেন না বাসিন্দারা
প্রণব বল, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৮:৩২
‘এখানে পাহাড়ধস হয় না’

ছবি: আগামীর সময়

প্রতি বর্ষা মৌসুমে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি নিয়ে শুরু হয় তোড়জোড়। এবার কালবৈশাখী মৌসুমেই পাহাড়ধসের ঝুঁকি দেখা দিল। টানা বৃষ্টির কারণে আবহাওয়া অধিদপ্তর জারি করেছে পাহাড়ধসের সতর্কবার্তা। তবে তা নিয়ে প্রশাসনের খুব বেশি হেলদোল রয়েছে বলে মনে হলো না। বৃষ্টি মাথায় দিব্যি আছে নগরের পাহাড়ের নিচে বসবাসকারী লোকজন। তাদের এক আওয়াজ, ‘এখানে পাহাড়ধস হবে না’।

পাহাড় ব্যবস্থাপনা কমিটির প্রতিটি সভায় কথা হয় অবৈধ বসতি উচ্ছেদের। সিদ্ধান্ত হয় সেবা সংযোগ বিচ্ছিন্ন করার। এগুলো আবার চাপা পড়ে যায় অদৃশ্য ইশারায়। ফলে দিব্যি বসবাস করেন নিম্ন আয়ের লোকজন। পাহাড়ধসে প্রাণহানির ঘটনাও ঘটে প্রায় প্রতিবছর। এ কারণে মঙ্গলবার সকালে চট্টগ্রামসহ পাঁচ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি পাহাড়ধসের আশঙ্কা দেয় সতর্কবার্তায়।

তবে সতর্কবার্তা কানে তুলছেন না বাসিন্দারা। যেমন- বুধবার দুপুরে নগরের লালখান বাজার টাংকি পাহাড়ের কথাই ধরুন। পাহাড়চূড়ায় চট্টগ্রাম ওয়াসার সংরক্ষণাগারে ৮০ লাখ লিটার পানির অবস্থান। এর আশপাশে পাহাড়ের খাঁজে গড়ে তোলা হয়েছে সেমিপাকা ও কাঁচা ঘর। পাহাড় কেটে দালানও উঠেছে কোনো কোনো জায়গায়।

বৃষ্টি মাথায় দিব্যি আছে নগরের পাহাড়ের নিচে বসবাসকারী লোকজন। তাদের এক আওয়াজ, ‘এখানে পাহাড়ধস হবে না’

জাফর সাহেবের টিনের ঘরে থাকেন টাইলস মিস্ত্রি মোহাম্মদ ফারুক। ভাড়া তিন হাজার টাকা। ফারুকের ছেলে মোহাম্মদ ফরহাদকে পাওয়া গেল টাংকির পাশে। কিশোরটি ভিজছিল বৃষ্টিতে। জানাল, ছোটবেলা থেকেই এই এলাকায়। পাহাড়ধস হয় না এখানে। বৃষ্টি হলে পাহাড় থেকে নেমে যেতে বলা হয় তাদের। কিন্তু এবার এখনো কেউ আসেনি।


আরও পড়ুন

প্রায় দেড় লাখ মানুষের প্রাণ এক রাতেই শেষ

২৯ এপ্রিল ২০২৬

টাংকির পাহাড়ের ওপর মাজার রয়েছে একটা। সেখানে পাওয়া গেল চার তরুণকে। তারাও বসবাস করেন পাহাড়ের খাঁজে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার কথা জানেন না। সামনে দাঁড়ানো সাংবাদিকদের কাছ থেকে শুনেছে। তবুও নির্লিপ্ত।



অথচ অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াত জামিল সৈকত বললেন ভিন্ন কথা। ‘পাহাড়ের বাসিন্দাদের সতর্ক করার বিষয়ে আমাদের অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে নগর এবং উপজেলার পাহাড়ে বা কোলঘেঁষে ঝুঁকিতে বসবাসরত বাসিন্দাদের। আশা করব এবার পাহাড়ধস বা এতে হতাহতের ঘটনা ঘটবে না। বাসিন্দারা সরতে চায় না এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং।’



পাহাড়ে অবৈধ বসতি আসলে কত



সরকারি হিসাবে নগরের ২৬টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে প্রায় সাড়ে ৭ হাজার পরিবার। তবে বাস্তব পরিস্থিতির সঙ্গে এই হিসাবের মিল নেই। স্থানীয় সূত্র ও সিটি করপোরেশনের মতে প্রকৃত সংখ্যা কয়েক গুণ বেশি।


২০০৭ সালে পাহাড়ধসে চট্টগ্রামে মৃত্যু হয় ১২৭ জনের। এরপর গঠিত তদন্ত কমিটি পাহাড় রক্ষায় ৩৬টি সুপারিশ করে। তবে বাস্তবে দেখা যায়নি তেমন কার্যকর পদক্ষেপ

সংখ্যা যে দিন দিন বেড়েছে— তা মানছে সবাই। যেমন, ২০১৪ সালে অনুষ্ঠিত পাহাড় ব্যবস্থাপনা কমিটির ১২তম সভায় মাত্র ৬৬৬টি পরিবারের অবৈধভাবে বসবাসের কথা উল্লেখ ছিল। এর মধ্যে ১১টি পাহাড় ব্যক্তি মালিকানাধীন, বাকি ১৫টি রেলওয়ে, গণপূর্ত, ওয়াসা, জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি সংস্থার।

গত বছরের ২ জানুয়ারি পাহাড় ব্যবস্থাপনা কমিটির ৩০তম সভায় সিটি করপোরেশনের তখনকার প্রধান নির্বাহী শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেছিলেন, মতিঝর্ণা ও বাটালি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে প্রায় ১০ হাজার পরিবার।

আকবরশাহ ১ নম্বর ঝিল সমাজকল্যাণ সমিতির অধীনে পাহাড়ে ১৫ হাজার পরিবার বসবাস করছে বলে জানান সমিতির সভাপতি মনির হোসেন। ২ ও ৩ নম্বর ঝিলে আরও ১৫ হাজার পরিবার এবং জিয়া নগর, বিজয়নগর, মধ্যম নগরে আছে আরও প্রায় ১০ হাজার পরিবার।

২০০৭ সালে পাহাড়ধসে চট্টগ্রামে মৃত্যু হয় ১২৭ জনের। এরপর গঠিত তদন্ত কমিটি পাহাড় রক্ষায় ৩৬টি সুপারিশ করে। তবে বাস্তবে দেখা যায়নি তেমন কার্যকর পদক্ষেপ।

পাহাড়ধসচট্টগ্রামবৃষ্টিপাত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি