Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

পরিচয় জেনেও চুয়েটে সাংবাদিকের ওপর হামলা, সিসিটিভিতে শনাক্ত হামলাকারীরা

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৯:৪২
শেয়ার করুন:
পরিচয় জেনেও চুয়েটে সাংবাদিকের ওপর হামলা, সিসিটিভিতে শনাক্ত হামলাকারীরা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক।

গতকাল শুক্রবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তিনি ঘটনার ভিডিও ফুটেজ নিচ্ছিলেন। সাংবাদিক পরিচয় নিশ্চিত করার পরও কয়েকজন শিক্ষার্থী তাকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।

আহত সাংবাদিক মোহাম্মদ মিসবাহ উদ্দিন স্বাধীন বিশ্ববিদ্যালয়ের দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি ও চুয়েট সাংবাদিক সমিতির কার্যকরী সদস্য। পরে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এক জুনিয়র শিক্ষার্থীকে ডাকা নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ঘটনার ভিডিও ধারণ করতে গেলে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অরিন ঘোষ স্বাধীনকে বাধা দেন। পরে তার সাংবাদিক পরিচয় নিশ্চিত করতে ঘটনাস্থলে ডেকে আনা হয় চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিবকে। তিনি স্বাধীনকে সমিতির কার্যকরী সদস্য ও সাংবাদিক হিসেবে পরিচয় করিয়ে দেন।


আরও পড়ুন

চুয়েটে রাতভর সংঘর্ষ, ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর

২৮ নভেম্বর ২০২৬

প্রত্যক্ষদর্শীরা বললেন, পরিচয় নিশ্চিত হওয়ার পরও স্বাধীনের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাবুল ইসলাম খান ও সাজিদ মাহমুদ। একপর্যায়ে তারা তাকে মারধর ও এলোপাতাড়ি ঘুসি মারেন। পরে একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গোবিন্দ মোদকও তাকে কয়েক দফা মারধর করেন। একপর্যায়ে অরিন ঘোষ স্বাধীনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান।


সাংবাদিক মিসবাহ উদ্দিন স্বাধীন বললেন, ‘বারবার নিজের সাংবাদিক পরিচয় ও দায়িত্ব পালনের বিষয়টি জানানোর পরও শিক্ষার্থীরা আমাকে মারধর করেন। এ ঘটনায় আমি নিরাপত্তাহীনতা বোধ করছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব জানান, ‘পরিচয় নিশ্চিত হওয়ার পরও যেভাবে হামলা করা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

চুয়েট সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফাইয়াজ মুহাম্মদ কৌশিক বললেন, এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতা ও পেশাগত দায়িত্ব পালনের পরিবেশের জন্যও হুমকি।

চুয়েটসাংবাদিকমারধরসিসিটিভি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’