Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চুয়েটে রাতভর সংঘর্ষ, ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৫
শেয়ার করুন:
চুয়েটে রাতভর সংঘর্ষ, ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর

চুয়েটে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। ছবি: আগামীর সময়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনার সূত্রপাত হয়। পরে প্রধান ফটকের সামনেও কয়েক দফায় মারামারি হয়।

এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন চুয়েট সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ মিসবাহ উদ্দিন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে পূর্ববিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত। সপ্তাহখানেক আগে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ভৈরব বর্মণের সঙ্গে জুনিয়রদের দেখা করা নিয়ে একই শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরোধ তৈরি হয়। এ নিয়ে ক্ষমা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। পরে বিরোধ মীমাংসার জন্য রাত ১২টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনায় বসেন তারা। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের কয়েকজন শিক্ষার্থী জড়িয়ে পড়েন।

শিক্ষার্থী ভৈরব বর্মণ বললেন, পাঁচজনের সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছিল। প্রথমে তারা সবাই মিলে ব্যাচের আলোচনায় বসেন। আলোচনা ভালোভাবেই চলছিল। একপর্যায়ে অপর পক্ষের শিক্ষার্থীরা পরিস্থিতি উত্তপ্ত করে তার বন্ধুদের মারধর করেন। তখন অন্য শিক্ষার্থীরাও জড়িয়ে পড়েন। এভাবেই মারামারি শুরু হয়।

এ ঘটনায় রাকিন ও আব্দুল্লাহর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।


আরও পড়ুন

চুয়েট সংকট নিরসনের দাবিতে ২০ মিনিট সড়ক অবরোধ

২৭ নভেম্বর ২০২৬

চুয়েট চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা গেছে, সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। বাকি দুজন সেখানে না গিয়ে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান।

এদিকে সংঘর্ষের ভিডিও ধারণের সময় সাংবাদিক মিসবাহ উদ্দিনের ওপর চড়াও হন কয়েকজন শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ থামাতে এসে ২০২১-২২ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীও মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় তারা সাংবাদিকের ভিডিও ধারণের কারণ জানতে চান। একপর্যায়ে তাকে মারধর করেন।

হামলাকারীদের শনাক্ত করতে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব।

চুয়েটমারামারিসংঘর্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    সৌদিতে সিঁড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

    সৌদিতে সিঁড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

    মিসরে প্রবাসীদের ভোগান্তি কমাতে দূতাবাসের বিশেষ উদ্যোগ

    মিসরে প্রবাসীদের ভোগান্তি কমাতে দূতাবাসের বিশেষ উদ্যোগ