Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

‘লইট্টা’ মাছের অনেক গুণ দামও কম

মিয়া ইমন, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১৯:০২
‘লইট্টা’ মাছের অনেক গুণ দামও কম

লইট্টা মাছ

বড় মুখ, হালকা গোলাপি রঙের জেলির মতো পিচ্ছিল শরীর। স্যাঁতসেঁতে ভাবের কারণে অনেকের কাছে প্রথম দেখায় মাছটি খুব একটা আকর্ষণীয় মনে হয় না। কিন্তু স্বাদ ও পুষ্টিগুণের বিচারে লইট্টা মাছ দীর্ঘদিন ধরেই দেশের অন্যতম জনপ্রিয় সামুদ্রিক মাছ।

শুক্রবার চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজার ঘুরে দেখা গেছে, বর্ষা মৌসুম হওয়ায় বেড়েছে লইট্টা মাছের সরবরাহ। গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকা থেকে নিয়মিত মাছের সরবরাহ এখন পর্যাপ্ত। বাজারে এই মাছের ক্রেতাও প্রচুর। মাছের রং, আকার ও মানভেদে লইট্টা মাছের দামে দেখা গেছে বেশ তারতম্য। ছোট আকারের সাদা লইট্টা মাছ প্রতি কেজি ১৪০ থেকে ২২০ টাকা। মাঝারি আকারের লইট্টার দাম ২৬০ থেকে ৩৫০ টাকা। বড় আকার ও ভালো মানের ৩৮০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

এই মাছ সর্বোচ্চ ২৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা। বঙ্গোপসাগর, আরব সাগরসহ এশিয়ার বিভিন্ন উপকূলীয় অঞ্চলে এ মাছ ধরা পড়ে।

পুষ্টিবিদরা বলেন, লইট্টা মাছে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন, ক্যালসিয়াম, লৌহ এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, যা হৃদ্রোগ ও বিভিন্ন জটিল রোগের ঝুঁকি কমাতে সহায়ক। হাড়ের ক্ষয় ও রক্তস্বল্পতায় ভোগা মানুষের জন্যও এটি আরও উপকারী।

আরও পড়ুন

‘গরুর লাঙলের জাগাত মেশিন আসলেও ছাওয়ালপাওয়ালের আনন্দ আগের মতোই’

০৩ জুলাই ২০২৬

পুষ্টিবিদ ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসক ডা.আব্দুল কাইয়ূম জানালেন, ‘লইট্টা মাছ অল্প টাকায় পাওয়া যায় তবে এতে থাকে উচ্চমানের প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। নিয়মিত পরিমিত পরিমাণে লইট্টা মাছ খেলে শিশুদের বৃদ্ধি, হাড়ের স্বাস্থ্য এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত রাখতে সহায়তা করে।’

চট্টগ্রামের খাদ্যসংস্কৃতিতে লইট্টা মাছের বিশেষ স্থান। ভুনা, ভর্তা, ঝোল কিংবা শুকনা সব ধরনের রান্নাতেই এটি সমান জনপ্রিয়। লইট্টা বেগুন সংমিশ্রন আরো বেশি সুস্বাদু। লইট্টা শুঁটকি ভুনা সঙ্গে গরম ভাত-রসনাবিলাসিদের মন ভরিয়ে দেয়। শুধু বাংলাদেশেই নয়, দেশের বাইরেও রয়েছে এর কদর। সুস্বাদু ও পুষ্টিকর হওয়ায় প্রতিবছর এ মাছের আহরণও বাড়ছে।

মাছ ব্যবসায়ী মোহাম্মদ সোহেল জানালেন, এখন সমুদ্রে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী, সন্দ্বীপ ও চট্টগ্রাম ফিশারি ঘাট থেকে নিয়মিত লইট্টা আসছে। সরবরাহ বেশি থাকলে দাম কিছুটা কমে যায়, আর বৈরী আবহাওয়ায় মাছ কম এলে দাম বাড়ে।

পুষ্টিবিদদের পরামর্শ, লইট্টা মাছ কেনার সময় অবশ্যই তাজা, উজ্জ্বল রঙের এবং দুর্গন্ধমুক্ত মাছ বেছে নেওয়া উচিত। কম দামে সহজলভ্য হওয়ায় এবং পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় লইট্টা মাছ এখন অনেক পরিবারের দৈনন্দিন খাদ্যতালিকায় গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে।

লইট্টা মাছচট্টগ্রামপুষ্টিসামুদ্রিক মাছ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে