Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

ফুটপাতেই ব্যাংকের নতুন টাকার হাট

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১৮:৩০
ফুটপাতেই ব্যাংকের নতুন টাকার হাট

ছবি: আগামীর সময়

চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে গেলে মূল ফটকের সামনে দেখা যাবে ছোট টেবিল নিয়ে বসে আছেন কয়েকজন লোক। তাদের ঘিরে আছেন আরও কিছু মানুষ। কৌতূহল নিয়ে সামনে গিয়ে দেখা গেল— এটি যেন নতুন টাকা বিক্রির হাট। টাকা দিয়ে টাকা বিক্রি হচ্ছে! নতুন টাকার বিনিময়ে দিতে হয় বাড়তি টাকা। আবার পুরোনো ছেঁড়া টাকা বদলে নতুন টাকা নেওয়ার সময়ও গ্রাহককে মূল টাকার অতিরিক্ত মূল্য গুনতে হয়।

নতুন নোটে টাকার মান না বাড়লেও নতুন টাকার প্রতি মানুষের রয়েছে আলাদা গুরুত্ব ও আকর্ষণ। বিশেষ করে ঈদের সময় ঈদি হিসেবে শিশু-কিশোরদের নতুন নোট লাগবেই। নগরীর আদালত ভবনের সামনে ফুটপাতে নতুন টাকার ব্যবসা করেন দিল্লুর রহমান।

তিনি গত ৩০ বছর ধরে এ ব্যবসা করছেন। তার সামনে সাজানো রয়েছে ৫০, ১০০ ও ৫০০ টাকার নতুন নোটের স্তূপ। অতিরিক্ত টাকার বিনিময়ে তিনি গ্রাহকদের হাতে তুলে দিচ্ছেন নতুন নোট।

সাপ্তাহিক ছুটি ও সরকারি বন্ধের দিন ছাড়া প্রতিদিন সকালে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখা থেকে নতুন টাকা বিনিময় করা হয়। সেই টাকা সংগ্রহ করে ব্যাংকের পাশের দুটি স্পটে সকাল থেকে রাত পর্যন্ত কেনাবেচা চলে। বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপকদের অভিযোগ, চাহিদাপত্র দিয়েও তারা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে নতুন টাকা (ফ্রেশ নোট) পান না। অথচ বাংলাদেশ ব্যাংকের কাছেই প্রকাশ্যে ফুটপাতে বিক্রি হচ্ছে এসব নতুন টাকা।

এই নতুন নোট কিনতে গিয়ে ক্রেতাদের গুনতে হয় বাড়তি টাকা। ৫ টাকার এক বান্ডেলে থাকে ৫০০ টাকা। এটি নিতে অতিরিক্ত ১৫০ টাকা দিতে হয়। ৫০ টাকার এক বান্ডেলে থাকে ৫ হাজার টাকা, যার জন্য অতিরিক্ত ৪০০ টাকা দিতে হয়। এভাবে ১০০, ৫০০ ও ১,০০০ টাকার নতুন বান্ডেলের ক্ষেত্রে যথাক্রমে ৪০০, ৫০০ ও ৬০০ টাকা পর্যন্ত বেশি দিতে হয়।

বেসরকারি ব্যাংকের শাখাগুলোতে চাহিদামাফিক নতুন টাকা পাওয়া না গেলেও প্রায় সব সময় চট্টগ্রামের নিউ মার্কেট মোড় ও আদালত প্রাঙ্গণের সামনের ফুটপাতে দেখা যায়, একদল লোক নতুন টাকা সাজিয়ে বসে আছেন। ব্যাংকে যে টাকা পাওয়া যায় না, সেই টাকা ফুটপাতে আসে কীভাবে?

অনেকে সকালে কেন্দ্রীয় ব্যাংকের সামনে লাইনে দাঁড়িয়ে নতুন নোট সংগ্রহ করেন। পরে সেগুলো ফুটপাতে বসা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। অনেক নারী-পুরুষ এই কাজের সঙ্গে জড়িত, যা অনেকের জীবিকার উৎস হয়ে উঠেছে।

নতুন টাকা কিনতে আসা সবুর উদ্দিন বললেন, ‘বাচ্চাদের জন্য নতুন টাকা সংগ্রহ করেছি। ওদের সব সময়ই নতুন টাকা দিতে হয়। ব্যাংকে পাওয়া যাচ্ছে না। ২০ টাকার একটি বান্ডিল কিনতে ৩৮০ টাকা অতিরিক্ত দিতে হয়েছে। দাম বেশি হলেও উপায় নেই।’

ব্যাংকটাকানতুন টাকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা