Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

অন্তঃসত্ত্বা কুকুর হত্যা মামলার অভিযোগপত্র-জামিন ‘সবই গোপনে’

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৭
অন্তঃসত্ত্বা কুকুর হত্যা মামলার অভিযোগপত্র-জামিন ‘সবই গোপনে’

গ্রাফিকস: আগামীর সময়

দশ মাস আগে চট্টগ্রামে গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যুর মামলায় জেলা প্রশাসনের এক গাড়িচালককে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

আজ রবিবার অভিযুক্ত গাড়িচালক বাবলা দাশ অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।

বাদীর আইনজীবী অভিযোগ করেছেন, পুলিশ তাদের না জানিয়ে গোপনে অভিযোগপত্র দিয়েছেন। আসামি জামিন নেওয়ার পর তারা বিষয়টি জানতে পেরেছেন। একইভাবে নগর পুলিশের প্রসিকিউশন বিভাগের জিআরও শাখাকেও বিষয়টি অবহিত করা হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল নোমান আগামীর সময়কে বললেন, ‘বাদীর জবানবন্দি নেওয়া হয়েছে। তদন্তের সব বিষয়ই বাদীকে অবহিত করা হয়েছে। অভিযোগপত্র জমা দেওয়ার পর বাদী ও জিআরওকে অবহিত করা তদন্তকারী অফিসারের এখতিয়ারের মধ্যে পড়ে না। জিআরও শাখার কাছে নথি পাঠাবে ডকেট শাখা। জিআরও বাদীকে জানাবেন।’

আসামি বাবলা দাশ চট্টগ্রাম জেলা প্রশাসনে কর্মরত হলেও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রাইভেট কার চালান বলে জানালেন এসআই নোমান।

গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রামে নগরীর নন্দনকাননের ‘ডিসি হিল’ থেকে বের হওয়া গাড়িচাপায় কুকুরটির মৃত্যু হয়। ডিসি হিলে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের বাসভবন। এ ঘটনায় প্রাণী অধিকার কর্মী তোফায়েল আহমেদ ১০ ডিসেম্বর আদালতে মামলা করেন। সড়ক পরিবহন আইনের ৯৮ ও দণ্ডবিধির ৪২৮ ধারার এ মামলায় গাড়িচালক ও ডিসি হিলের নিরাপত্তাকর্মীকে আসামি করা হয়।

তবে তাদের নাম উল্লেখ ছিল না। আদালত সরাসরি এজাহার রেকর্ড করে ১৫ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কোতোয়ালী থানাকে নির্দেশ দেন।

গত ২৮ আগস্ট এসআই আবদুল্লাহ আল নোমান আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে দণ্ডবিধির ৪২৮ ধারায় শুধুমাত্র বাবলা দাশকে আসামি করা হয়। জেলা প্রশাসনের নিরাপত্তাকর্মী চিরাতন মারমাকে অব্যাহতি দেওয়া হয়। ৩০ আগস্ট অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।

দণ্ডবিধির ৪২৮ ধারায় বলা আছে, কেউ ১০ টাকা বা তার বেশি মূল্যের কোনো প্রাণীকে হত্যা বা পঙ্গু করলে তার সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় সাজা হবে।

এসআই নোমান বললেন, ‘বাবলা দাশ ডিসি হিল থেকে বের হচ্ছিলেন। তার গাড়ির গতি নিয়ন্ত্রণের মধ্যে ছিল। এজন্য সড়ক পরিবহন আইনের ৯৮ ধারায় তাকে অভিযুক্ত করা যায়নি। নিরাপত্তাকর্মী চিরাতন ঘটনার সময় সেখানে ছিলেন না। কুকুরটি আহত হওয়ার পর তিনি বরং মাথায় পানি ঢেলে ও খাইয়ে সেবা দিয়ে বাঁচানোর চেষ্টা করেন।

বাদীর আইনজীবী নাজবীন সুলতানা জেনী আগামীর সময়কে বললেন, ‘আদালতের নির্ধারিত সময়ের ৯ মাস পর পুলিশ অভিযোগপত্র দিয়েছে। এ বিষয়ে আমাদের আগে থেকে কিছুই জানানো হয়নি। ৪ অক্টোবর মামলার পরবর্তী তারিখ। ওইদিন আমরা অভিযোগপত্রের ওপর নারাজি এবং জামিন বাতিলের আবেদন দেব।’

অন্তঃস্বত্ত্বা কুকুরমামলাচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise