Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

পরিচ্ছন্নতায় গাফিলতি হলে দায় তদারককারীদের : মেয়র শাহাদাত

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৭
পরিচ্ছন্নতায় গাফিলতি হলে দায় তদারককারীদের : মেয়র শাহাদাত

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় মেয়র ডা. শাহাদাত হোসেনের পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা এবং চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাঠপর্যায়ের পরিচ্ছন্নতাকর্মীরা কাজে গাফিলতি করলে এর সম্পূর্ণ দায়ভার জোনাল অফিসার, সুপারিনটেনডেন্ট ও ওয়ার্ড সুপারভাইজারদের নিতে হবে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে ডেঙ্গু পরিস্থিতি ও নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে আয়োজিত এক সভায় মেয়র এসব কথা বলেন।

ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাসব্যাপী ক্রাশ প্রোগ্রামের সঙ্গে সমন্বয় করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কার্যক্রম আরও গতিশীল করা হচ্ছে বলে জানান মেয়র।

থেমে থেমে বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে উল্লেখ করে তিনি এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি, বিশেষ করে ডাবের খোসা অপসারণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকায় গিয়ে আমি নিজেই ডাবের খোসায় প্রচুর এডিস মশার লার্ভা দেখেছি। ডাবের মিষ্টি পানির সঙ্গে বৃষ্টির পানি মিশলে সেখানে এডিস মশা দ্রুত বংশবিস্তার করে। তাই এ বিষয়ে পরিচ্ছন্নতা বিভাগকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে।’

নগরীতে বর্তমানে কাজ করা ৩ হাজার ২০০ পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব তদারককারীদের হাতে ন্যস্ত করে মেয়র বলেন, ‘আমরা পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নয়, সরাসরি আপনাদের (তদারককারী) সঙ্গে কথা বলব। কোনো গাফিলতি হলে আপনাদেরই দায়ী করা হবে।’

ড্রেন পরিষ্কার করার পর পাশে স্তূপ করে রাখা ময়লা দ্রুত সরিয়ে নেওয়ারও নির্দেশ দেন তিনি।

শুধু নিজেদের নির্ধারিত কাজ নয়, নগরীর রাস্তাঘাটের খানাখন্দ, ভাঙা স্ল্যাব বা ওয়াসার পাইপলাইনের লিকেজ থেকে পানি জমার মতো বিষয়গুলো নজরে এলে তাৎক্ষণিকভাবে তা প্রকৌশল বিভাগকে জানানোর নির্দেশ দেন মেয়র।

তিনি স্মরণ করিয়ে দেন, ওয়াসা বা অন্য সংস্থা আলাদা হলেও দিন শেষে জনগণের দুর্ভোগ লাঘবে সিটি করপোরেশনকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এই শহর সবার, তাই দায়িত্ববোধও সবার থাকা উচিত।

সড়কের সৌন্দর্যবর্ধন প্রসঙ্গেও কথা বলেন মেয়র। সড়ক বিভাজকে (মিড আইল্যান্ড) রোপণ করা ফুলের চারা ও ঔষধি গাছের নিয়মিত পরিচর্যা এবং পানি দেওয়া নিশ্চিত করার তাগিদ দেন তিনি। এসব স্থানে ভাসমান মানুষ বা মাদকাসক্তরা যেন আস্তানা গড়তে না পারে, সে বিষয়েও কর্মকর্তাদের সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়।

নাগরিকদের মানসিক প্রশান্তির দিকটি তুলে ধরে মেয়র বলেছেন, ‘সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়ে মানুষ যখন ফুটপাতে ময়লার স্তূপ দেখে, তখন তার মন ভালো থাকে না। আমরা চাই, সকালে উঠে মানুষ যেন একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর দেখে স্বতঃস্ফূর্তভাবে ‘শুভ সকাল’ বলতে পারে। এই পরিবেশ তৈরি করাটাই আমাদের মূল কর্তব্য।’

এছাড়া, সিটি করপোরেশনের কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে সিবিএ’র অধীনে থাকা সব সাব-কমিটি বিলুপ্ত ঘোষণা করেন মেয়র। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের যেকোনো নির্দেশনায় তাৎক্ষণিক সাড়া দিতে ওয়াকিটকি বা যোগাযোগের মাধ্যমগুলো সার্বক্ষণিক সচল রাখারও কড়া নির্দেশ দেন তিনি।

চট্টগ্রামডেঙ্গুর প্রকোপমেয়র ডা. শাহাদাত হোসেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    আগ্রাসনের নিন্দা জানিয়ে ব্রিকসের দিল্লি ঘোষণা

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    ‘পুলকের মৃত্যু মফস্বল সাংবাদিকতার শেষ পরিণতি দেখিয়ে দিয়েছে’

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    বাতের কষ্টে ভুক্তভোগী ৩০ শতাংশ, চিকিৎসায় খরচ বছরে ৬ লাখ টাকা পর্যন্ত

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া