Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চালের বাজার ফের অস্থির, চিনিগুড়া চাল বস্তায় বেড়েছে হাজার টাকা

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১৫:২৭
চালের বাজার ফের অস্থির, চিনিগুড়া চাল বস্তায় বেড়েছে হাজার টাকা

ছবি: আগামীর সময়

দুই মাসের ব্যবধানে চট্টগ্রামে চালের বাজারে আবারও অস্থিরতা। এবার অজুহাত বন্যার। আতপ ও সিদ্ধ চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। পাইকারি ও খুচরায় একই চিত্র। চিনিগুড়া পোলাও চালের দামে তো রীতিমতো আগুন! কেজিতে বেড়েছে অন্তত ২৫ টাকা।

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বাজারে চালের সরবরাহে কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত মজুত আছে। কিন্তু মিল মালিকদের ‘কারসাজির’ কারণে চালের বাজার অস্থির হয়ে উঠেছে।

চট্টগ্রামের পাহাড়তলী পাইকারি বাজারে বিভিন্ন ধরনের চালের ৫০ কেজির বস্তার দাম বেড়েছে ৫০০ টাকা পর্যন্ত।

আজ শনিবার সকালে আড়ত ঘুরে দেখা যায়, আতপ পাইজাম চালের বস্তা ২০০ টাকা বেড়ে ৩২০০ টাকা, বেতি আতপ চাল ১০০ টাকা বেড়ে ২৮০০ টাকা এবং স্বর্ণা আতপ চাল ১৫০ টাকা বেড়ে ২৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। লতা মিনিকেট চাল ২৫০ টাকা বেড়ে ৩ হাজার টাকা এবং জিরাশাইল চাল ৩৫০ টাকা বেড়ে ৩৫০০ টাকায় বিক্রি হয়েছে।

এ ছাড়া সিদ্ধ চাল ৩ হাজার টাকা, মিনিকেট সিদ্ধ চাল ৩১০০ টাকা এবং মিনিকেট আতপ চাল ৩৩০০ টাকায় বিক্রি হচ্ছে। একমাস আগেও এসব চালের বস্তার দাম ৩০০ থেকে ৫০০ টাকা কম ছিল।

৫০ কেজি ওজনের চিনিগুড়া চালের বস্তার দাম ১ হাজার থেকে ১২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ৬ হাজার টাকার চিনিগুড়া চালের বস্তা এখন ৭ হাজারেরও বেশিতে গিয়ে ঠেকেছে।

পাইকারি দোকান মা ট্রেডার্সের ব্যবস্থাপক সুমন মিয়া বললেন, ‘মিল মালিক থেকে বেশি দামে চাল কিনতে হয়। আমরা অল্প দামে কিভাবে বেচবো? ওপর থেকে চালের দাম কমে না আসলে ভোক্তা পর্যায়েও কমবে না।’

চট্টগ্রাম পাহাড়তলী বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম নিজাম উদ্দিন বললেন, ‘চিনিগুঁড়া চাল এমনভাবে স্টক করছে, মনে হয় যেন তারা মানুষকে খেতে দেবে না। মজুতদারি করে সবরকম চালের দাম বাড়িয়ে দিয়েছে একটি চক্র।’

কিন্তু হঠাৎ কী এমন হলো চালের বাজারে ? এমন প্রশ্নের যৌক্তিক কোনো জবাব নেই ব্যবসায়ীদের কাছে। কেউ কেউ জানালেন সিন্ডিকেটের কথা। কেউ বললেন হঠাৎ ঝড়-বৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ার কথা।

পাহাড়তলী বাজারে চালের বস্তা কিনতে আসা আবদুল আলিম জানালেন, ‘প্রতি মাসে চাল কিনতে আসলেই দেখি দাম শুধু বাড়ে, কিন্তু কমতে দেখি না। ২ হাজার ৮০০ টাকার চাল ৩২০০ টাকায় নিলাম।’

উল্লেখ্য, দুই মাস আগেও বেতি আতপ, স্বর্ণ আতপ, পাইজাম এবং বিভিন্ন প্রকার সিদ্ধ চালের দাম বস্তা প্রতি আজকের বাজার তুলনায় ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত কম ছিল।

চিনিগুড়া চালবস্তাদাম বৃদ্ধি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি