Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

‘আপনার বাবা যে ভুল করেছেন আপনি তা করবেন না’

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৮:৫৫
শেয়ার করুন:
‘আপনার বাবা যে ভুল করেছেন আপনি তা করবেন না’

চট্টগ্রামে এনসিপির সমাবেশে বক্তব্য রাখছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: আগামীর সময়

আওয়ামী লীগ প্রশ্নে জিয়াউর রহমানের ‘ঐতিহাসিক ভুলের’ পুনরাবৃত্তি না করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

চট্টগ্রামে এক সমাবেশে তিনি বললেন, ‘জিয়াউর রহমান আওয়ামী লীগকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের বদলে জিয়াউর রহমানকে তারা খুন করেছিল। আমরা তারেক রহমানকে আহ্বান জানাব, আপনার বাপ যে ভুল করেছেন আপনি ওই ভুল করবেন না। ভুল থেকে শিক্ষা নেওয়া হলো ইতিহাসের দায়িত্ব।’

ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে বাংলাদেশে কোনো রাজনৈতিক ভেদাভেদ নেই বলেও জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বললেন, ‘যদি মোদির প্রশ্ন আসে, যদি ভারতীয় আধিপত্যবাদের প্রশ্ন আসে, তাহলে বাংলাদেশে কোনো দলাদলি নেই। বাংলাদেশে কোনো বিএনপি নেই, বাংলাদেশে কোনো জামায়াত নেই, বাংলাদেশে কোনো এনসিপি নেই। ১৮ কোটি জনতাই তখন বাংলাদেশে একটি দল হয়ে যাবে।’

শেখ হাসিনার ফাঁসি কার্যকরসহ চার দফা দাবিতে আজ সোমবার বিকালে নগরীর নিউ মার্কেট মোড়ে এনসিপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সমাবেশ হয়েছে।

সমাবেশ থেকে ওসমান হাদি হত্যার বিচার ও খুনিদের প্রত্যর্পণ, জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন এবং বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। সমাবেশ শেষে মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রীর চলমান সংলাপ উদ্যোগ নিয়েও বক্তব্য তুলে ধরেন। তিনি বললেন, ‘কোনো সংলাপ বা সমঝোতার অজুহাতে শহীদদের রক্তের ইতিহাস মুছে ফেলতে দেওয়া হবে না। যদি কেউ মনে করে আলোচনার পথ খুলে গেছে বলে এখন আর গণভোটের গণরায় বাস্তবায়ন কিংবা হত্যাকাণ্ডের বিচার করতে হবে না। তবে তা হবে নিতান্তই আকাশ কুসুম কল্পনা। রাজপথে এখনো লাখো তরুণ সজাগ আছে। তারা জুলাইয়ের গণরায় বাস্তবায়ন করে ছাড়বে।’

শহীদ জিয়ার সন্তান হিসেবে সুবিচার নিশ্চিত করে নিজের অবস্থান প্রমাণ করার জন্য তারেক রহমানের প্রতি আহ্বান জানালেন তিনি। বললেন, ‘জিয়াউর রহমান চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ডাক দিয়েছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর শহীদ ওসমান হাদি ভাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দ্বিতীয় স্বাধীনতার ডাক দিয়েছে। কোনো ধরনের সংলাপের মুলা ঝুলিয়ে আমাদের দমানো যাবে না। আলোচনার ভিত্তিমূলে আঘাত করা হলে মেনে নেওয়া হবে না। আলোচনার অর্থ এই নয় যে সব অপরাধের খাতা লুকিয়ে রেখে সামনে এগোনো হবে। গত আট মাসে দেশে যারা চাঁদাবাজির শিকার হয়েছেন, যারা নিহত হয়েছেন সেই ভাইদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে।’

আরও পড়ুন

ছেলের বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না বাবার, ট্রাকচাপায় মৃত্যু

২৩ নভেম্বর ২০২৬

বাংলাদেশে ঐক্য হতে হলে বিএনপিকে আগে নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে— এমন মন্তব্য করে তিনি বললেন, ‘বিএনপি আমাদের দাবি না শুনে আওয়ামী লীগের কথা শুনেছে। তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করছে। টাকার বিনিময়ে থানা থেকে ছাড়িয়ে এনেছে। বিএনপি এতদিন আওয়ামী লীগকে আড়াল করে রেখে সেটা দিয়ে অন্যদের ভয় দেখাত। এখন সেই আওয়ামী লীগই বিএনপির সামনে সংকট হয়ে উপস্থিত হয়েছে। শেখ হাসিনার লাশ কিংবা অতীত দুঃশাসনের জুজু দেখিয়ে জনগণকে ভয় দেখানোর দিন শেষ হয়ে গেছে।’

ভারতের বিরুদ্ধে সরকারের ‘কুসুম কুসুম পররাষ্ট্রনীতির’ অভিযোগও আনলেন পাটওয়ারী, ‘একদিকে ভারতবিরোধিতা করে, অন্যদিকে গার্মেন্টস সেক্টর ভারতের কাছে তুলে দেওয়া। কিংবা ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা না করার মতো কুসুম কুসুম পররাষ্ট্রনীতি আমরা দেখতে চাই না। ভারত ইসরায়েল থেকে অস্ত্র কিনে বাংলাদেশের সীমান্তের দিকে তাক করে রেখেছে। বাংলাদেশকে কখনো গাজা বানানোর স্বপ্ন দেখলে ১৮ কোটি মানুষ ভারতের দিকে মার্চ করবে। এ দেশের মুক্তিকামী মানুষ এক আল্লাহ ছাড়া আর কারও আধিপত্য মেনে নেবে না।’

এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন সিফাত, মহানগর কমিটির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব ও সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন বক্তব্য রাখেন।


পাটওয়ারীপ্রধানমন্ত্রীচট্টগ্রামজিয়াউর রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি