Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষে প্রমা'র সাংস্কৃতিক আয়োজন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ২৩:৪৬
শেয়ার করুন:
সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষে প্রমা'র  সাংস্কৃতিক আয়োজন

‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’—কৈশোরের এই অমোঘ পঙ্‌ক্তি দিয়ে যিনি বাংলা সাহিত্যে দ্রোহ ও মানবিকতার নতুন ভাষা গড়ে তুলেছিলেন, সেই প্রতিভাবান কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করলো প্রমা আবৃত্তি সংগঠন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আবৃত্তি, সংগীত, নৃত্য ও কথামালায় বহুমাত্রিক কবিকে স্মরণ করেছে।

প্রমার সভাপতি আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের পরিকল্পনা ,গ্রন্থনা ও সঞ্চালনায় এই অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার।

সুকান্তের কবিতা ও জীবনদর্শন বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, সুকান্ত ক্ষুধার রাজনীতি করেছেন, ক্ষুধার্ত মানুষের পক্ষে কথা বলেছেন। তার লেখায়- আপামর মানুষের কথা, তাদের কষ্ট, অধিকার, প্রতিবাদ ও প্রতিরোধের কথা উঠে এসেছে।

কথামালা পর্বে ছিলেন কবি ও শিক্ষক অধ্যাপক হোসাইন কবির, কবি জিন্নাহ চৌধুরী ও কবি আখতারি ইসলাম।

সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের সুকান্ত ভট্টাচার্যের জীবনী পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মাত্র ২১ বছরের সংক্ষিপ্ত জীবনে (১৯২৬–১৯৪৭) সুকান্ত কীভাবে শোষিত, বঞ্চিত ও প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন, তা উঠে আসে জীবনীপাঠে।

আয়োজন জুড়ে ছিল সুকান্ত ভট্টাচার্যের কালজয়ী কবিতা, ছড়া ও চিঠির একক এবং দলীয় আবৃত্তি। এতে একক আবৃত্তিতে অংশ নেন আবৃত্তিশিল্পী- কঙ্কন দাশ, জেরিন মিলি, মোহিত বিশ্বাস, সাইফুর রহমান, ইব্রাহিম খলিল মাসুদ,মৌসুমি চক্রবর্তী, নাজমুল সুমন ও সুমিষ্টা বড়ুয়া পপি।

আরও পড়ুন

ভিসি পুনর্বহালের এক দফা থেকে সরে এলেন চুয়েট শিক্ষকরা

২৫ নভেম্বর ২০২৬

এছাড়া আমন্ত্রিত আবৃত্তিশিল্পীরা কবি সুকান্ত এর লিখা কবিতার মনোমুগ্ধকর আবৃত্তি করে দর্শক হৃদয়ে প্রতিবাদের ভাবনাকে উজ্জীবিত করে দেন। নরেন আবৃত্তি একাডেমির পরিচালক আবৃত্তিশিল্পী মিশফাক রাসেল আবৃত্তি করেন পঁচিশে বৈশাখের উদ্দেশ্যে , ত্রিতরঙ আবৃত্তি দলের সভাপতি আবৃত্তি শিল্পী দেবাশীষ রুদ্র আবৃত্তি করেন- জনতার মুখে ফোটে বিদ্যুতবাণী, মেজবা চৌধুরী আবৃত্তি করেন বিয়ে বাড়ির মজা, ইতি পুষ্পা সর্ববিদ্যা আবৃত্তি করেন দেশলাই কাঠি, তাজুল ইসলাম আবৃত্তি করেন ফসলের ডাক ১৩৫১ , আবৃত্তিশিল্পী সঞ্জয় পাল আবৃত্তি করেন সুকান্তের ব্যঙ্গাত্মক ও সমাজসচেতন রচনা- ‘ব্ল্যাক মার্কেট’।

সুকান্তের কালজয়ী সব সৃষ্টি থেকে নিয়ে দলীয় আবৃত্তি -"জাগবার দিন আজ" মঞ্চায়ন করে প্রমা আবৃত্তি সংগঠনের সদস্যরা। এছাড়া আমন্ত্রিত আবৃত্তি সংগঠন ‘বোধন আবৃত্তি পরিষদ’ দলীয় আবৃত্তি পরিবেশন করে।

আবৃত্তির পাশাপাশি সংগীত ও নৃত্যের নান্দনিক সমন্বয় অনুষ্ঠানকে দেয় ভিন্ন মাত্রা। আমন্ত্রিত সংগীত সংগঠন অভ্যুদয় সংগীত অংগন সুকান্ত ভট্টাচার্য এর ‘‘বোধন’ এবং ‘হে মহাজীবন’ কবিতার গান পরিবেশন করে। সংগীত পরিচালনায় ছিলেন বরেণ্য সংগীত শিল্পী শ্রেয়সী রায়।

আমন্ত্রিত নৃত্য সংগঠন ‘সুরাঙ্গম বিদ্যাপীঠ’ সুকান্তের ‘রানার’ কবিতার গানের সাথে নৃত্য পরিবেশন করে। এই নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী চয়ন দেবনাথ এবং নৃত্য পরিচালনায় ছিলেন নৃত্যশিল্পী হিল্লোল দাশ সুমন।

মিলনায়তনভর্তি দর্শক-শ্রোতা পুরো সন্ধ্যাজুড়ে মনোমুগ্ধ হয়ে উপভোগ করেন প্রতিটি পরিবেশনা, পুরো আয়োজন।

দ্রোহ, স্বপ্ন ও মানুষের মুক্তির আকাঙ্ক্ষায় শতবর্ষ পেরিয়েও যে সুকান্ত ভট্টাচার্য আজও সমান প্রাসঙ্গিক—চট্টগ্রামের এই আয়োজন যেন তারই উজ্জ্বল প্রমাণ হয়ে থাকলো।

সুকান্ত ভট্টাচার্যজন্মশতবর্ষপ্রমা আবৃত্তি সংগঠন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১৭ হাজার

    তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১৭ হাজার