Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

সাতক্ষীরা থেকে পাকা আম এলো চট্টগ্রামে

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১৭:৪৩
সাতক্ষীরা থেকে পাকা আম এলো চট্টগ্রামে

চট্টগ্রামের বাজারে আসতে শুরু করেছে বৈশাখের মিষ্টি ফল আম। মৌসুমের প্রথম পাকা আম। আসছে সাতক্ষীরা থেকে। সীতাভোগ ও গোবিন্দভোগ। দুই জাতের আম এখন বাজারে। পাকা আম হলেও পুরো স্বাদ এখনো আসেনি। টক-মিষ্টি স্বাদ। পুরো মিষ্টি স্বাদ আসতে আরও কয়েকদিন লাগবে।

সরকারি নির্দেশনার পর বাগান থেকে আম নামানো শুরু হয়। তারপর ট্রাকে করে সুদূর সাতক্ষীরা থেকে প্লাটিকের কার্টুনে করে চট্টগ্রামে।

চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি ফলের আড়ত বা পাইকারি বাজার স্টেশন রোডের ফলমন্ডি। সেই বাজারে কিছু দোকানে ৪-৫ দিন আগে থেকে আম আসা শুরু হয়।

জাত ও মানভেদে আমের দামে পার্থক্য রয়েছে। সীতাভোগ আম পাইকারিতে প্রতি কেজি ৮০-৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। গোবিন্দভোগ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকা। কিন্তু খুচরা পর্যায়ে গেলে তা বেড়ে ১৫০ টাকা হয়ে যায়।

সাতক্ষীরার বাগান থেকে পুরোদমে আম সংগ্রহের উৎসব শুরু হয় গত ৫ মে থেকে। বিক্রেতা জাহেদুল ইসলাম জানান, 'সরকার সাতক্ষীরায় আম ভাঙার (আম পাড়া) নির্দেশ দেওয়ার পর থেকে বাজারে সাতক্ষীরার সীতাভোগ ও গোবিন্দভোগ জাতের আম পাওয়া যাচ্ছে।' তবে ক্রেতাদের পছন্দের শীর্ষে থাকা হিমসাগর আসতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানান তিনি।

পাইকারি ও খুচরা বাজারে সাতক্ষীরার আমে রাজত্ব থাকলেও ‘আমের রাজধানী’খ্যাত রাজশাহীর আম এখনো আসেনি। এর জন্য ক্রেতাদের আরও ১০ থেকে ১৫ দিন অপেক্ষা করতে হবে।

ব্যবসায়ী মোহাম্মদ জাবেদ জানান, রাজশাহীর আম ঈদের আগে আসার সম্ভাবনা আছে। হিমসাগর আম আসতে ৭ থেকে ১০ দিন অপেক্ষা করতে হবে।

ব্যবসায়ী জাহেদুল ইসলাম জানান, আম সাধারণত টনে নয়, ক্যারেট বা বক্স হিসেবে বাজারে আসছে। ইতিমধ্যে তিনি ১০০ ক্যারেট আম এনেছেন। প্রতিটি ক্যারেট বা বক্সে সাধারণত ২৩ থেকে ২৫ কেজি আম থাকে। রাত তিনটা পর্যন্ত চলে আম কেনাবেচার কাজ।

    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise