Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

ইলিশের বাজারে বৈশাখী উত্তাপ

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১৭:৫৪
ইলিশের বাজারে বৈশাখী উত্তাপ

সংগৃহীত ছবি

বাঙালির বৈশাখী উৎসবে অন্যতম অনুষঙ্গ ইলিশ মাছ। অনেকের বৈশাখের প্রধান খাবার পান্তাভাত-ইলিশ ভাজা। বৈশাখ না আসতেই চট্টগ্রামের বাজারে উত্তাপ ছড়াচ্ছে ইলিশের দাম। ১৫ দিন আগে ১ কেজি ওজনের ইলিশের দাম ১৪০০ থেকে ১৫০০ টাকা থাকলেও এখন সেই দাম ছাড়িয়েছে ২৭০০ থেকে ২৮০০ টাকা।

এসব টাটকা ইলিশ ধরা পড়েছে বঙ্গোপসাগরে বা লক্ষ্মীপুরের মেঘনার মোহনায়। আর ফ্রিজিং করা ইলিশ মাছের সরবরাহ রয়েছে বাজারে। দাম তুলনামূলক কম। ওজনে একেকটি এক থেকে দেড় কেজি। প্রতি কেজির দাম ২০০০ থেকে ২২০০ টাকা। তাজা টাটকা ইলিশের তুলনায় ফ্রিজিং করা ইলিশের স্বাদে রয়েছে তারতম্য। দাম যেমন কম, স্বাদেও কিছুটা কম।

নগরীর অভিজাতদের আনাগোনা কাজীর দেউড়ি কাঁচাবাজারে। রহিম আলী কাল সকালে ইলিশ কেনার আশা নিয়ে বাজারে এসে আশাহত হন। তার আক্ষেপ, ‘এখন ইলিশ কিনে খাওয়ার মতো পরিস্থিতি নেই, এত দামে ইলিশ কিনে বাঙালি সাজার দিন ফুরিয়ে যাচ্ছে।’

ইলিশ বিক্রেতা মো. মোস্তাক ধারনা দেন, ‘৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১৮০০ থেকে ২০০০ টাকা আর ১ কেজি ওজনের ইলিশের দাম ২৭০০ থেকে ২৮০০ টাকা বিক্রি হচ্ছে, সকাল থেকে বিক্রি হলো মাত্র ৪টি ইলিশ। ক্রেতাদের মধ্যে এখন আর আগের মতো আমেজ নেই। অনেকে মাছের দাম-দর করে চলে যাচ্ছেন না নিয়ে।’

বিক্রেতারা জানান, পহেলা বৈশাখের বাকি এখনও ৯ দিন। ইলিশ কেনা হয় পহেলা বৈশাখের দুই-একদিন আগে। তখন বাজারে চাহিদা, সরবরাহ ও দাম তিনটিই বাড়ে সমানতালে। সাধারণ ক্রেতাদের সঙ্গে তখন ইলিশ কেনার জন্য ভিড় করে হোটেল-রেস্টুরেন্ট মালিকরাও।

ইলিশবৈশাখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১