Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে ফের শিশু ধর্ষণচেষ্টা, আসামি ছিনিয়ে নিতে পুলিশকে অবরুদ্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ১৯:৩৯
চট্টগ্রামে ফের শিশু ধর্ষণচেষ্টা, আসামি ছিনিয়ে নিতে পুলিশকে অবরুদ্ধ

গ্রাফিকস: আগামীর সময়

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয় লোকজনের বাধার মুখে পড়ে পুলিশ। বিক্ষুব্ধ জনতা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আজ শুক্রবার দুপুরে নগরীর ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার এহসান (৪২) এলাকার একটি ভবনের কেয়ারটেকার হিসেবে কর্মরত।

এর আগে গতকাল বৃহস্পতিবারও নগরীর বাকলিয়া এলাকায় এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছিল। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটার আগেই ডবলমুরিংয়ে প্রায় একই ধরনের পরিস্থিতির তৈরি হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি পরিবারের সঙ্গে হাজীপাড়ার যে ভবনে থাকে, এহসান সেই ভবনেরই কেয়ারটেকার। আজ দুপুর ১২টার দিকে শিশুটিকে একা পেয়ে সে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার ও কান্নাকাটি শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং এহসানকে আটকে ফেলে।

ধর্ষণচেষ্টার এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত স্থানীয় বাসিন্দা সেখানে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। খবর পেয়ে দুপুর ২টার দিকে ডবলমুরিং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত এহসানকে আটক করে। তবে পুলিশ তাকে নিয়ে আসতে চাইলে বিক্ষুব্ধ জনতা বাধা দেয় এবং পুলিশের হাত থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

উপস্থিত জনতার দাবি, আসামির বিচার তারাই করবেন। একপর্যায়ে ক্ষুব্ধ লোকজন পুলিশ সদস্যদের ঘেরাও করে একটি ভবনের ভেতর প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার এবং আসামিকে থানায় নিয়ে আসতে সক্ষম হয়।

ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘ধর্ষণচেষ্টার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আমরা আসামিকে আটক করার পর বিক্ষুব্ধ লোকজন পুলিশকে ঘিরে ফেলে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর অতিরিক্ত পুলিশ ফোর্সের সহায়তায় আমরা অবরুদ্ধ অবস্থা থেকে বের হতে সক্ষম হই।’

ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল আলম পারভেজ জানালেন, এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় এহসানকে গ্রেপ্তার দেখিয়ে বিকালে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

ধর্ষণচেষ্টাচট্টগ্রামমামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৫৫

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৩১

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    ২৭ আগস্ট ২০২৬, ০৮:২৩

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ২৭ আগস্ট ২০২৬, ১০:২৭

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    ২৭ আগস্ট ২০২৬, ২০:২২

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    ২৭ আগস্ট ২০২৬, ১০:১৯

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ২৭ আগস্ট ২০২৬, ২১:২৮

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:০২

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৯

    advertiseadvertise