Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

নাশকতা ঠেকাতে রাতে লাঠি হাতে এনসিপির পাহারা, সকালে জামায়াতের বাইক র‌্যালি

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৫:৫২
শেয়ার করুন:
নাশকতা ঠেকাতে রাতে লাঠি হাতে এনসিপির পাহারা, সকালে জামায়াতের বাইক র‌্যালি

চট্টগ্রাম নগরীতে সকালে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মোটরসাইকেল র‌্যালি। ছবি: আগামীর সময়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও সহিংসতা ঠেকাতে চট্টগ্রাম নগরীতে রাতে লাঠি হাতে পাহারা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। একই দাবিতে সকালে মোটরসাইকেল র‌্যালি করেছে জামায়াতে ইসলামী। দলগুলোর নেতারা জানিয়েছেন, অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্য করতে দেওয়া হবে না আওয়ামী লীগকে।

আজ মঙ্গলবার সকালে নগর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বহদ্দারহাট থেকে মোটরসাইকেল র‌্যালি শুরু হয়। জামালখান প্রেসক্লাবের সামনে গিয়ে র‌্যালিটি শেষ হয়। এর আগে সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল র‌্যালি করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। দুই র‌্যালি থেকেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।

র‌্যালি শেষে নগর যুব বিভাগের সভাপতি ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালি বললেন, ‘কোনো নিষিদ্ধ সংগঠনকে আমরা প্রকাশ্য তৎপরতা চালাতে দিতে পারি না। তাদের রাজনীতি করতে হলে আগে আইনিভাবে মোকাবিলা করুক। আইন যদি তাদের অনুমতি দেয় আমরা রাজপথে তাদের স্বাগত জানাব। এর আগ পর্যন্ত আমরা দলমত-নির্বিশেষে পতিত স্বৈরাচারকে প্রতিহত করব।’

চট্টগ্রাম নগরীতে রাতে লাঠি হাতে পাহারা দিয়েছেন এনসিপির নেতাকর্মীরাতিনি আরও বললেন, ‘আওয়ামী লীগ অতীতেও আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। এখন আবার মানুষ হত্যার উদ্দেশ্যে মাঠে নেমেছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আওয়ামী লীগ নির্মূল না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।’

র‌্যালিতে নগর যুব বিভাগের সহসভাপতি মুহাম্মদ শফিউল আলম, সেক্রেটারি আ ন ম জোবায়েরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে সোমবার রাত ১১টার দিকে লাঠিসোঁটা হাতে এনসিপির একদল নেতা-কর্মী নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় অবস্থান নেন। সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সন্দেহে এক তরুণকে আটক করে মারধর করেন তারা। একপর্যায়ে মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেনসহ কয়েকজন নেতা সেখানে উপস্থিত হন। পরে তারা মিছিল বের করেন। জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক খান তালাত মাহমুদ রাফির নেতৃত্বেও রাতে মিছিল হয়।

মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করতে দলীয় সিদ্ধান্তে নেতা-কর্মীরা রাতে অবস্থান নিয়েছিলেন। এ ছাড়া মঙ্গলবার দুপুরে নগরীতে মোটরসাইকেল র‌্যালি করেছে এনসিপির যুব বিভাগ।

মোটরসাইকেল র‌্যালিচট্টগ্রামএনসিপিনাশকতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স