কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও সহিংসতা ঠেকাতে চট্টগ্রাম নগরীতে রাতে লাঠি হাতে পাহারা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। একই দাবিতে সকালে মোটরসাইকেল র্যালি করেছে জামায়াতে ইসলামী। দলগুলোর নেতারা জানিয়েছেন, অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্য করতে দেওয়া হবে না আওয়ামী লীগকে।আজ মঙ্গলবার সকালে নগর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বহদ্দারহাট থেকে মোটরসাইকেল র্যালি শুরু হয়। জামালখান প্রেসক্লাবের সামনে গিয়ে র্যালিটি শেষ হয়। এর আগে সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় মোটর...