Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

সুযোগ পেলে নারীরাও প্রতিষ্ঠিত হতে পারে: শাহাদাত

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৬:২১
শেয়ার করুন:
সুযোগ পেলে নারীরাও প্রতিষ্ঠিত হতে পারে: শাহাদাত

সুযোগ ও উপযুক্ত পরিবেশ পেলে নারীরা নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে পারেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

আজ রবিবার চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে ‘নেতৃত্বে নারী ও তরুণ: বাধা কোথায়’ শীর্ষক সংলাপ ও কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এ আয়োজন করে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন জানান, নারীরা সুযোগ পেলে নিজেদের যোগ্যতা ও মেধার মাধ্যমে নেতৃত্বে প্রতিষ্ঠিত হতে পারেন। এ জন্য তাদের শিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের ক্ষেত্র তৈরি করতে হবে।

বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের উদাহরণ তুলে ধরে তিনি বলেছেন, প্রতিকূলতা পেরিয়েও নারীরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তরুণদের জন্যও নেতৃত্বের সুযোগ তৈরি করতে হবে। গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) প্রেসিডেন্ট জিল্লুর রহমান। তিনি বললেন, তরুণরা সমাজের অন্যতম চালিকাশক্তি হলেও নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ এখনো সীমিত। রাজনীতিতে অংশ নিতে হলে স্লোগাননির্ভর না হয়ে নিজেদের যোগ্যতা ও দক্ষতা তৈরি করতে হবে।

আরও পড়ুন

সিলেটে পরিবহন কর্মবিরতি নিয়ে মালিক-শ্রমিকদের পাল্টাপাল্টি অবস্থান

১৫ নভেম্বর ২০২৬

নারীর রাজনৈতিক অংশগ্রহণের বাধাগুলো তুলে ধরে মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুস্মিতা চাকমা জানালেন, সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হওয়া, পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা এবং সুযোগের সীমাবদ্ধতা নারীদের রাজনীতিতে এগিয়ে যাওয়ার পথে বাধা তৈরি করছে। এ জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক সাগুফতা বুশরা মিশমা বললেন, পরিবার থেকেই নারীর রাজনৈতিক অংশগ্রহণে বাধা তৈরি হয়। রাজনৈতিক দলে নারীদের শুধু প্রতিনিধিত্বের জন্য রাখা নয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তাদের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা বললেন, রাষ্ট্রীয় নীতি ও সামাজিক দৃষ্টিভঙ্গি নারীর অবস্থান নির্ধারণে প্রভাব ফেলে। নারীর নেতৃত্ব প্রতিষ্ঠায় সামাজিক মানসিকতার পরিবর্তন জরুরি।

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালী সংসদে নারীদের সরাসরি অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে তরুণদের জাতীয় নেতৃত্বের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

প্রশ্নোত্তর পর্বে রাজনৈতিক দল থেকে পদত্যাগের পর নারী নেত্রীদের প্রতি আচরণ, দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে নারীর ক্ষমতায়ন, নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের সীমিত ভূমিকা এবং পার্বত্য চট্টগ্রামে জাতিগত পরিচয়ের বিষয়গুলো উঠে আসে।

দিনব্যাপী আয়োজনে আলোচনা ছাড়াও মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজনীন সরকার সেশন পরিচালনা করেন।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ‘রাজনীতিতে নারী ও তরুণদের ক্ষমতায়ন’ প্রকল্পের অংশ হিসেবে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, তরুণ রাজনীতিবিদ, নারী নেতৃত্ব, শিক্ষার্থী, অধিকারকর্মীরা অংশ নেন।

নেদারল্যান্ডস দূতাবাসডা. শাহাদাতচট্টগ্রাম সিটি করপোরেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য