Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সিলেটে পরিবহন কর্মবিরতি নিয়ে মালিক-শ্রমিকদের পাল্টাপাল্টি অবস্থান

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৬:১২
শেয়ার করুন:
সিলেটে পরিবহন কর্মবিরতি নিয়ে মালিক-শ্রমিকদের পাল্টাপাল্টি অবস্থান

আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে থেকে শুরু হতে যাওয়া অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি। ছবি: আগামীর সময়

সিলেটে আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে থেকে শুরু হতে যাওয়া অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি নিয়ে মালিক-শ্রমিক সংগঠনগুলোর মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এক পক্ষ কর্মবিরতি সফল করার আহ্বান জানিয়েছে। অন্য পক্ষ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করে এর বিরোধিতা করেছে। ফলে কর্মবিরতি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তিন দফা দাবিতে এ কর্মবিরতির ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ। তবে কর্মসূচিতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন।
এদিকে পরিবহন মালিক সমিতি, সিলেটের আহ্বায়ক লোকমান আহমদ জানিয়েছেন, তাদের সংগঠন এ কর্মসূচি সম্পর্কে অবগত নয়। তিনি কর্মবিরতিকে অযৌক্তিক আখ্যা দিয়ে বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলতে এ কর্মসূচি ডাকা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার কদমতলীতে নিজস্ব কার্যালয়ে সভা করে কর্মবিরতির সঙ্গে সম্পৃক্ততা না থাকার ঘোষণা দেয় সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন।

সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের সঞ্চালনায় সভায় বক্তারা জানান, সোমবারের ঘোষিত কর্মসূচি আদালত অবমাননার শামিল বলে তারা মনে করেন। এ ধরনের কর্মসূচি সরকারকে বেকায়দায় ফেলার পাশাপাশি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সভায় সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের টানা চারবারের নির্বাচিত সভাপতি আবু সরকারের বিরুদ্ধে অপপ্রচারেরও নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

অন্যদিকে একই দিন দুপুরে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সভা করে কর্মবিরতি সফল করার আহ্বান জানানো হয়।

ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় সভায় নেতারা জানান, ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন ও কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

কর্মক্ষম গোষ্ঠীকে কাজে লাগাতে না পারলে বোঝা হয়ে দাঁড়াবে

১৫ নভেম্বর ২০২৬

সভায় জানানো হয়, দাবি আদায়ে গত ৮ নভেম্বর প্রশাসনের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। এরপরও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ১২ নভেম্বর সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের সভায় ১৬ নভেম্বর ভোর ৬টা থেকে জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মবিরতির দাবিগুলোর মধ্যে রয়েছে, সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার; সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের স্থান নিশ্চিত করা; ট্রাক-পিকআপের মালামাল ইজিবাইক ও টমটমে পরিবহন বন্ধ করা এবং নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহার। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালানে নম্বর দেওয়ার দাবিও রয়েছে।

সভায় শ্রমিক নেতারা অভিযোগ করেন, কদমতলী টার্মিনালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় করা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ইউনিয়নের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে। তাদের দাবি, প্রাথমিক তদন্তে নেতাদের জড়িত থাকার প্রমাণ না মিললেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগপত্রে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা অবিলম্বে মামলা থেকে নেতাদের নাম প্রত্যাহারের দাবি জানান।

এ ছাড়া নগরীর বিভিন্ন স্থানে সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাস পার্কিংয়ে বাধা দেওয়া এবং পার্কিংয়ের কারণে মামলা করার অভিযোগ করেন শ্রমিক নেতারা। তাদের দাবি, অন্যদিকে ট্রাক-পিকআপের মালামাল ঝুঁকিপূর্ণভাবে ইজিবাইক ও টমটমে পরিবহন করা হলেও এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালান গ্রহণ করা হলেও নম্বর দেওয়া বন্ধ রয়েছে।

এসব দাবি আদায়ে সোমবার ভোর ৬টা থেকে সিলেট জেলায় শান্তিপূর্ণভাবে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের জন্য পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন কর্মসূচির সমর্থক নেতারা।

পরিবহন ধর্মঘটসিলেটবাস মালিক সমিতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য