সিলেটে আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে থেকে শুরু হতে যাওয়া অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি নিয়ে মালিক-শ্রমিক সংগঠনগুলোর মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এক পক্ষ কর্মবিরতি সফল করার আহ্বান জানিয়েছে। অন্য পক্ষ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করে এর বিরোধিতা করেছে। ফলে কর্মবিরতি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।তিন দফা দাবিতে এ কর্মবিরতির ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ। তবে কর্মসূচিতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন। এদ...