চিকিৎসাসেবার উন্নয়নে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো মেধাবী ও যোগ্য চিকিৎসক যেন বঞ্চনার শিকার না হন। যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই সবার মূল্যায়ন করতে হবে।
আজ রবিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মান উন্নয়নে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন (পিজিটিডিএ), চমেক হাসপা...