Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

৩২ বছর পর ৪৪ বছরের জেল

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ২১:২৫
৩২ বছর পর ৪৪ বছরের জেল

গ্রাফিকস: আগামীর সময়

প্রায় ৩২ বছর আগে পৌনে ২ কোটি টাকা আত্মসাতের দায়ে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) সাবেক তিন কর্মকর্তার প্রত্যেককে ৪৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাদের প্রত্যেককে ১ কোটি টাকা করে অর্থদণ্ডেরও আদেশ দিয়েছেন।

সাতটি পৃথক ধারায় আসামিদের প্রত্যেকের ৪৪ বছর করে কারাদণ্ড হলেও রায় অনুযায়ী তাদের সর্বোচ্চ ১০ বছর কারাভোগ করতে হবে।

তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর করা মামলার বিচার শেষে আজ সোমবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মোহাম্মদ মিজানুর রহমান এ রায় দেন।

দণ্ডিতরা হলেন মোহাম্মদ হোসেন, মোহাম্মদ কামরুল আলম ও সাদিকুর রহমান খান।

এদের মধ্যে সাদিকুর বিটিটিবির চট্টগ্রামের আগ্রাবাদ কার্যালয়ের বিভাগীয় প্রকৌশলী (ইমারত নির্মাণ)। কামরুল সাবেক বিভাগীয় প্রকৌশলী। মোহাম্মদ হোসেন ওই কার্যালয়ের সাবেক ক্যাশিয়ার (উচ্চমান সহকারী)।

দণ্ডবিধির ছয়টি ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত সাজা দিয়েছেন বলে জানালেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি রেজাউল করিম রনি।

দণ্ডবিধির ৪০৯ ধারায় প্রত্যেক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডবিধির ৪২০ ধারায় প্রত্যেককে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডবিধির ৪৬৭ ধারায় প্রত্যেক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডবিধির ৪৬৮, ৪৭১ ও ৪৭৭ ধারায় প্রত্যেককে ৫ বছর করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা করে ১০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় প্রত্যেক আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে আলাদা ধারায় দেওয়া সব সাজা একই সঙ্গে কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।

আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বলে জানালেন পিপি রেজাউল করিম রনি।

মামলার নথিতে উল্লেখ আছে, ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে আসামি মোহাম্মদ হোসেন দাপ্তরিক কাজের জন্য নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত ১ কোটি ৬৪ লাখ টাকা ২৪টি চেকের মাধ্যমে তুলে নেন। অতিরিক্ত টাকা তোলার জন্য তাকে ক্ষমতাপত্র দেন তিন বিভাগীয় প্রকৌশলী কামরুল আলম, সাদিকুর রহমান খান ও স্বপন কুমার মিত্র।

সেই টাকা পরস্পরের যোগসাজশে আত্মসাতের অভিযোগে ১৯৯৯ সালের ৩১ অক্টোবর জেলা দুর্নীতি দমন অফিসার মোহাম্মদ নুর আহাম্মদ চারজনের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করেন। ১৪ বছর পর ২০১৩ সালের ৩০ এপ্রিল আদালতে তিন আাসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন দুদকের পরিদর্শক অজয় কুমার সাহা। স্বপন কুমার মিত্র মারা যাওয়ায় তাকে বাদ দেওয়া হয়।

২০১৪ সালের ৮ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মোট ৩১ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় দেন।

জেলবিটিটিবিচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের