Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১৪:৫৩
চট্টগ্রামে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

গ্রাফিকস: আগামীর সময়

চট্টগ্রামে ডেঙ্গু ভালোভাবেই চোখ রাঙাচ্ছে। থেমে থেমে বৃষ্টি ডেঙ্গুর প্রকোপে বড় প্রভাব রাখছে। জুলাই মাসেই ডেঙ্গু রোগী আগের মাসের চেয়ে তিনগুণ বেড়ে দাঁড়িয়েছে ৫৩৬ জনে। মারা গেছেন ২ জন।

সাধারণত জুলাই মাস থেকে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের প্রকোপ বাড়ে। এডিস মশার কামড়ে রোগটির বিস্তার ঘটে। এই সময়টাতে থেমে থেমে বৃষ্টি, জমে থাকা পানিতে এডিসের জন্ম। এ কারণে আগামী তিন-চার মাস ডেঙ্গু বাড়তে পারে।

জুন মাসে এবার চট্টগ্রামে ডেঙ্গু রোগী সংখ্যা ১২২ জন। জুলাই মাসে প্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা গত দুই বছরের একই মাসে ডেঙ্গু আক্রান্তের তুলনায় বেশি। গত বছর জুলাই মাসে ডেঙ্গু রোগী ছিল ৪৩০ জন। ২০২৪ সালে ওই মাসে ছিল ১৯৮ জন। তবে গত বছর জুলাই মাসে ডেঙ্গুতে মারা যান ৭জন।

আরও পড়ুন

মশা মারতে বাজেট বাড়ে, সঙ্গে ডেঙ্গুও

০১ আগস্ট ২০২৬

সিভিল সার্জন কার্যালয় প্রতিদিনের ডেঙ্গু রোগীর হিসাব সংরক্ষণ করে থাকে। তবে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর তালিকা থেকে তারা এটি সংরক্ষণ করে। অনেক রোগ নির্ণয় কেন্দ্র ও হাসপাতাল প্রতিদিন তাদের প্রতিষ্ঠানে ভর্তি বা শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীর তালিকা সিভিল সার্জন কার্যালয়ে পাঠায় না নিয়মিত। এ ছাড়া চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারেও অনেক রোগী চিকিৎসা নেন। তারাও হিসাবের বাইরে থেকে যায়।

সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানালেন, তারা সব প্রতিষ্ঠানকে ডেঙ্গু রোগীর তালিকা পাঠানোর নির্দেশনা দিয়েছেন। জুলাই মাস থেকে প্রতি বছর ডেঙ্গু রোগী বাড়ে। এ ব্যাপারে তারা সতর্কতা ও প্রস্তুতি নিয়েছেন।

সরকারি হিসাবে এখন বিভিন্ন হাসপাতালে ৯৯ জন রোগী চিকিৎসাধীন। দৈনিক গড়ে অন্তত ১৫ জন নতুন করে আক্রান্ত হচ্ছেন। চলতি বছর এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৮৩৪ জন। মারা গেছেন ৩ জন। আক্রান্তদের মধ্যে ৩৪১ জন উপজেলা, ৩৩৮ জন শহর ও ১১৫ জন অন্য জেলা থেকে এসে চট্টগ্রামে চিকিৎসা নিয়েছেন।

চট্টগ্রামে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ছিল ২০২৩ সালে, ১৪ হাজার ৮৭ জন। মারা গিয়েছিল ১০৭ জন। গতবছর আক্রান্ত ছিল ৪ হাজার ৮৬৪ জন। মারা যায় ২৭ জন।

এবার আক্রান্তদের ৮১ জন সীতাকুণ্ড উপজেলার ও ৫৭ জন কর্ণফুলী উপজেলার।

ডেঙ্গুচট্টগ্রামএডিস মশাডেঙ্গু মশা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার