Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

তদন্ত কমিটির রিপোর্ট ছাড়াই কেন জেটিতে বিদেশি জাহাজ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১৮:৩৭
তদন্ত কমিটির রিপোর্ট ছাড়াই কেন জেটিতে বিদেশি জাহাজ

চট্টগ্রাম বন্দরের জিসিবি-১১ নম্বর জেটিতে ভিড়েছে বিদেশি জাহাজ ‘সিএনসি ইউরেনাস’

তদন্ত কমিটির রিপোর্ট ছাড়াই চট্টগ্রাম বন্দরের জিসিবি-১১ নম্বর জেটিতে ভিড়েছে বিদেশি জাহাজ ‘সিএনসি ইউরেনাস’। শনিবার সকালে চট্টগ্রাম বন্দরের দুজন পাইলট বিশেষ নজরদারিতে বহির্নোঙর থেকে জাহাজটি জেটিতে নিয়ে আসেন।

সাধারণত বহির্নোঙর থেকে জেটিতে জাহাজ ভেড়ানোর সময় প্রায় দুই কিলোমিটার দূর থেকে একটি টাগবোট সঙ্গে রাখা হয়। তবে স্টিয়ারিং বিকল হয়ে যাওয়া ‘সিএনসি ইউরেনাস’ জাহাজটিকে জেটিতে আনতে পুরো ১৩ কিলোমিটার পথেই দুটি টাগবোট প্রস্তুত রাখা হয়। জাহাজটি বিকল হওয়ার ঝুঁকি এড়াতে কম গতিতে সতর্কতার সঙ্গে চালিয়ে আনা হয়।

বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, তথ্য গোপন করে বন্দরকে ঝুঁকিতে ফেলার মতো অনিয়মের পরও বিদেশি সিএমএ-সিজিএম শিপিং লাইনের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নিয়েই জাহাজটিকে জেটিতে ভেড়ানো হয়েছে। তাদের ধারণা, প্রভাব খাটিয়ে জাহাজটি জেটিতে ভেড়ানো হয়েছে। এ সিদ্ধান্তে বন্দরের মেরিন বিভাগের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। কোন সমঝোতার ভিত্তিতে জাহাজটি জেটিতে ভেড়ানো হয়েছে, তা নিয়ে আলোচনা চলছে।

আরও পড়ুন

চট্টগ্রাম বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা বাকি, নভেম্বরে একসঙ্গে ফল

০৮ আগস্ট ২০২৬

তবে সমঝোতার বিষয়টি নাকচ করেছেন চট্টগ্রাম বন্দর সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ। তিনি বললেন, ‘বন্দরে ঢোকার টেকনিক্যাল রিকোয়ারমেন্ট—স্টিয়ারিং গিয়ারের অ্যালার্ম সিস্টেম সচল এবং সার্ভে রিপোর্ট—পেয়েই আমরা জাহাজটি জেটিতে ভিড়িয়েছি। তবে কী কারণে জাহাজ গ্রাউন্ডেড হলো, সেই তদন্ত চলমান। বন্দরে জাহাজ ভেড়ানোর সঙ্গে সেই তদন্তে কোনো প্রভাব পড়বে না। তদন্তের সুপারিশ পেলে আমাদের জিরো টলারেন্স থাকবে।’

চীনের শিকো বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছিল ‘সিএনসি ইউরেনাস’। মাঝপথে সিঙ্গাপুর বন্দরে থামে জাহাজটি। গত ৩০ জুলাই সিঙ্গাপুর থেকে যাত্রা শুরুর আগে জাহাজটির স্টিয়ারিং গিয়ারের হাইড্রোলিক লক অ্যালার্ম সিস্টেমে ত্রুটি শনাক্ত হয়। আন্তর্জাতিক সার্ভে প্রতিষ্ঠান ডিএনভি জাহাজটির মালিককে চট্টগ্রাম বন্দরে প্রবেশের আগে পাইলট ও বন্দর কর্তৃপক্ষকে এই যান্ত্রিক ত্রুটির বিষয়ে বাধ্যতামূলকভাবে অবহিত করতে বলেছিল।

কিন্তু জাহাজটির ক্রু বা সিএমএ-সিজিএম কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দরে প্রবেশের আগে বিষয়টি জানায়নি বলে অভিযোগ রয়েছে। এমনকি গত সোমবার জাহাজটি বহির্নোঙর থেকে চট্টগ্রাম বন্দরের জেটির উদ্দেশে যাত্রা শুরু করার সময়ও পাইলটকে বিষয়টি জানানো হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেটিতে প্রবেশের আগে কর্ণফুলী নদীর মোহনায় জাহাজটি আনার সময় এর স্টিয়ারিং বিকল হয়ে যায়। একপর্যায়ে জাহাজটি ভাসতে ভাসতে রিটেইনিং দেয়ালের পাশে চরে আটকা পড়ে। অর্থাৎ যে ত্রুটির বিষয়ে সতর্ক করা হয়েছিল, শেষ পর্যন্ত সেই সমস্যাতেই পড়তে হয় জাহাজটিকে।

সেদিন মোহনায় জাহাজটি আটকে গেলে বা ডুবে গেলে দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দর অচল হয়ে পড়ার আশঙ্কা ছিল। ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারের সক্ষমতা বাংলাদেশে নেই। বিদেশ থেকে বিশেষায়িত দল ও টাগ এনে জাহাজটি উদ্ধারে প্রায় ১০ দিন সময় লাগতে পারত। এতে দেশের অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এমন ঝুঁকি নিয়ে আসা জাহাজটিকেই কোনো আইনি পদক্ষেপ না নিয়ে শনিবার সকালে জেটিতে ভেড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

চাকসুর আপত্তিতে আওয়ামীপন্থী ৮ শিক্ষক ছাড়াই সিনেট অধিবেশন শুরু

০৮ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার (মেরিন সেইফটি) হিসেবে ছয় বছর কাজ করে সাত হাজার দেশি-বিদেশি জাহাজ আটক-জরিমানা করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন মোহাম্মদ মুনীর চৌধুরী। তার ভাষ্য, মার্চেন্ট শিপিং আইন অনুযায়ী, ত্রুটিপূর্ণ জাহাজ পাঠানো সম্পূর্ণ অনৈতিক। জাহাজের কাঠামো ও পরিচালনগত ত্রুটি দুটোই শাস্তিযোগ্য অপরাধ। বন্দর তদন্তের মাধ্যমে প্রমাণ করতে পারলে জাহাজটি আটক, জরিমানা, ক্ষতিপুরণ আদায় করে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। ভবিষ্যতে বন্দরকে এমন ঝুঁকিতে ফেলার চেষ্টা যাতে কেউ না করে।

জাহাজ অচল হয়ে যাওয়া এবং এতে বন্দর সম্পদের কোনো আর্থিক ক্ষতি হয়েছে কি না, তা নিরূপণে পৃথক দুটি সরকারি প্রতিষ্ঠান দুটি তদন্ত কমিটি করেছে। নৌ বাণিজ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটিতে বন্দরের ডক মাস্টার আবু সুফিয়ান ও নৌ বাণিজ্য দপ্তরের ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমানকে সদস্য করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষও তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। ওই কমিটিতেও ডক মাস্টার আবু সুফিয়ান রয়েছেন। তবে দুটি তদন্ত কমিটির কোনো প্রতিবেদনই এখনো জমা পড়েনি।

কিসের বা কোন সমঝোতার ভিত্তিতে জাহাজটি জেটিতে ভেড়ানো হয়েছে, সে বিষয়ে কিছু জানেন না নৌ বাণিজ্য দপ্তরের প্রধান ক্যাপ্টেন শেখ জালাল উদ্দিন গাজী। তিনি বললেন, ‘শিপিং লাইন আমাদের জানায়নি। তদন্ত শেষ না হওয়ার আগে জাহাজ বন্দর ছাড়তে পারবে কি না, এখনই বলা যাচ্ছে না। তবে জাহাজ বন্দর ছাড়তে আমাদের কাছ থেকে নোট অবজেকশন সার্টিফিকেট (এনওসি) লাগবে। তখন আমরা বিষয়টি দেখব।’

তবে বন্দরের মেরিন বিভাগের ভাষ্য, ‘সিএনসি ইউরেনাস’ জাহাজ বন্দর ছাড়ার আগে ইন্স্যুরেন্স কোম্পানি মুচলেকা দিলে জাহাজটি বন্দর ছাড়তে বাধা থাকবে না।

চট্টগ্রাম বন্দরবিদেশি জাহাজসিএনসি ইউরেনাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর