Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চাকসুর আপত্তিতে আওয়ামীপন্থী ৮ শিক্ষক ছাড়াই সিনেট অধিবেশন শুরু

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১৩:০৩
চাকসুর আপত্তিতে আওয়ামীপন্থী ৮ শিক্ষক ছাড়াই সিনেট অধিবেশন শুরু

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) আপত্তির মুখে আওয়ামীপন্থী আট শিক্ষককে বাদ দিয়েই শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৬তম সিনেট অধিবেশন।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অধিবেশনটি শুরু হয়।

এর আগে শুক্রবার রাতে চাকসু উপাচার্যের বরাবরে খোলা চিঠি দিয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সিনেট অধিবেশনে যোগ দেওয়ার বিষয়ে আপত্তি জানায়।

বিষয়টি নিশ্চিত করে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি জানান, চাকসু ও শিক্ষার্থীদের দাবির মুখে ওই আট শিক্ষক সিনেট অধিবেশনে উপস্থিত থাকবেন না বলে উপাচার্য আমাদের জানিয়েছেন।

খোলা চিঠিতে চাকসু অভিযোগ করেছে, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সময়ের ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত এবং গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর ‘গণহত্যার পক্ষে মৌন মিছিল করা’ শিক্ষকদের নিয়ে সিনেট অধিবেশন আয়োজন করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে ৩৬তম সিনেট অধিবেশন প্রত্যাখ্যান করছে।

এদিকে ৩৬তম সিনেট অধিবেশনে শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচজন নির্বাচিত সিনেট সদস্যের অংশ নেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আওয়ামীপন্থী ও মেয়াদোত্তীর্ণ শিক্ষক প্রতিনিধিদের নিয়ে সিনেট অধিবেশন আয়োজনের বিরোধিতা করেছে সংগঠনটি। সংগঠনটির ২৪ জন প্রতিনিধি চিঠির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করলেও যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক এতে অসম্মতি জানিয়েছেন।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া বিসিকে গ্যাস সংকট, অর্ধেকে নেমেছে উৎপাদন

০৮ আগস্ট ২০২৬

সিনেট অধিবেশনে অংশ নিতে না পারা ৮ শিক্ষকের এক জন ফরেস্টি অ্যান্ড এনভায়রনমেন্টাল বিভাগের প্রফেসর ড. মো দানেশ মিয়া বললেন, ‘আমরা যারা ২০১৫ সালের সিনেট সদস্য ছিলাম আমাদের সবাইকে বাদ দেওয়া হয়েছে। আমি মৌন মিছিলে ছিলাম না তাও আমার নাম ১ নাম্বারের রেখে অপপ্রচার করা হচ্ছে।’

খোলা চিঠিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ১৯ দফা দাবি জানিয়েছে চাকসু। দাবিগুলোর মধ্যে রয়েছে পরবর্তী চাকসু, হল সংসদ ও সিনেট নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ এবং চাকসু ও হল সংসদের নিয়মিত পরিচালনা বাজেট নিশ্চিত করা সহ আরও বেশ কিছু দাবি উত্থাপন করেছেন।

চিঠির শেষাংশে বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়নের স্বার্থে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে উপাচার্যের ইতিবাচক সিদ্ধান্ত চাওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত সিনেট নির্বাচন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছে চাকসু।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়শিক্ষকসিনেট অধিবেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর