Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ব্রাহ্মণবাড়িয়া বিসিকে গ্যাস সংকট, অর্ধেকে নেমেছে উৎপাদন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১২:৪১
ব্রাহ্মণবাড়িয়া বিসিকে গ্যাস সংকট, অর্ধেকে নেমেছে উৎপাদন

ব্রাহ্মণবাড়িয়ার বিসিক শিল্পনগরী। ছবি: আগামীর সময়

ব্রাহ্মণবাড়িয়ার বিসিক শিল্পনগরীতে তীব্র গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। প্রয়োজনীয় চাপের গ্যাস না পাওয়ায় গ্যাসনির্ভর কারখানাগুলোর উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে। এতে শিল্প মালিকদের আর্থিক ক্ষতির পাশাপাশি আয়ও কমেছে দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংকটের দ্রুত সমাধানের সম্ভাবনা কম। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে আরও দুই থেকে তিন মাস।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরীতে বর্তমানে ৬৮টি কারখানা চালু রয়েছে। এর মধ্যে ২৪টি পুরোপুরি গ্যাসনির্ভর। গত এক মাস ধরে এসব কারখানায় গ্যাসের চাপ ৩ থেকে ৫ পিএসআইয়ের মধ্যে রয়েছে। অথচ স্বাভাবিক উৎপাদনের জন্য প্রয়োজন অন্তত ১৫ পিএসআই চাপের গ্যাস।

প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় সিলিকেট, গুনা ও সাবান উৎপাদনকারী কারখানাগুলো বেশি ক্ষতির মুখে পড়েছে। খলিল বশির গুনা কারখানার মার্কেটিং কর্মকর্তা শাহিন মোল্লা জানিয়েছেন, গ্যাস সংকটে তাদের উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। আগে প্রতিদিন প্রায় চার টন পণ্য উৎপাদন হলেও এখন দুই টনও উৎপাদন করা সম্ভব হচ্ছে না। ফলে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে।

উৎপাদন কমে যাওয়ায় নির্ধারিত সময়ে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি কম উৎপাদনের কারণে লোকসানও বাড়ছে। এ কারণে নতুন অর্ডার নেওয়ার ক্ষেত্রেও অনেক প্রতিষ্ঠান সতর্ক অবস্থান নিয়েছে।

আরও পড়ুন

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন ডা. শফিকুর রহমান

০৮ আগস্ট ২০২৬

গ্যাস সংকটের প্রভাব পড়েছে শ্রমিকদের আয়েও। খলিল বশির গুনা কারখানার শ্রমিক মোহাম্মদ সোহেল রানা জানিয়েছেন, আগে তিনি প্রতিদিন ১২ ঘণ্টা কাজ করতেন। এখন গ্যাস সংকটের কারণে আট ঘণ্টার বেশি কাজ থাকে না। এতে আয় কমে যাওয়ায় সংসার চালাতে কষ্ট হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রোকন উদ্দিন জানিয়েছেন, গ্যাসের নিম্নচাপের বিষয়টি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে জানানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতির দ্রুত উন্নতির সম্ভাবনা নেই। সংকট কাটতে আরও দুই থেকে তিন মাস সময় লাগতে পারে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম-প্রকৌশল) মো. শফিকুল হক জানিয়েছেন, বিসিক শিল্পনগরী ও ফিলিং স্টেশনগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে পৃথক পাইপলাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত শিল্পকারখানাগুলোকে নিম্নচাপের সমস্যায় থাকতে হবে।

ব্রাহ্মণবাড়িয়াবিসিক শিল্পনগরীগ্যাস সংকটশিল্প উৎপাদন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর