চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) আপত্তির মুখে আওয়ামীপন্থী আট শিক্ষককে বাদ দিয়েই শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৬তম সিনেট অধিবেশন। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অধিবেশনটি শুরু হয়।
এর আগে শুক্রবার রাতে চাকসু উপাচার্যের বরাবরে খোলা চিঠি দিয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সিনেট অধিবেশনে যোগ দেওয়ার বিষয়ে আপত্তি জানায়।
বিষয়টি নিশ্চিত করে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি জানান, চাকসু ও শিক্ষার্থীদের দাবির মুখে ওই আট শিক্ষক সিনেট অধিবেশনে উপস্থিত থাকবেন...