চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসা একটি বিদেশি জাহাজে পাইরেসি বা ছোট দস্যুতার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১টায় সাগরের চার্লি অ্যাংকরেজে ঘটে এ চুরির ঘটনা।বন্দরসংশ্লিষ্টরা জানালেন, জাহাজটি নোঙর করার কাজে ব্যস্ত ছিল নাবিকরা। এই সুযোগে মুহুর্তের মধ্যে পাঁচটি কাঠের বোটে এসে ২০ জন চোর জাহাজে ওঠেন। একে একে তারা নিয়ে যান জাহাজের ডেকে থাকা দামি রশি, ব্যাটারিসহ মূল্যবান জিনিসপত্র।
জাহাজের ক্যাপ্টেন ইন্দোনেশিয়ার নাগরিক রেডিও কন্ট্রোলে বিষয়টি অবহিত করেন চট্টগ্রাম বন্দরকে। তবে নিরাপত্তার দায়ি...