Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজে চুরি

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১৪:১৩
চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজে চুরি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসা জাহাজ ‘তাই শিউয়েন’

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসা একটি বিদেশি জাহাজে পাইরেসি বা ছোট দস্যুতার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১টায় সাগরের চার্লি অ্যাংকরেজে ঘটে এ চুরির ঘটনা।

বন্দরসংশ্লিষ্টরা জানালেন, জাহাজটি নোঙর করার কাজে ব্যস্ত ছিল নাবিকরা। এই সুযোগে মুহুর্তের মধ্যে পাঁচটি কাঠের বোটে এসে ২০ জন চোর জাহাজে ওঠেন। একে একে তারা নিয়ে যান জাহাজের ডেকে থাকা দামি রশি, ব্যাটারিসহ মূল্যবান জিনিসপত্র।

জাহাজের ক্যাপ্টেন ইন্দোনেশিয়ার নাগরিক রেডিও কন্ট্রোলে বিষয়টি অবহিত করেন চট্টগ্রাম বন্দরকে। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছার আগেই সরে যায় চোরের দল।

সিয়েরালিওনের পতাকাবাহী ট্যাংকার জাহাজ ‘তাই শিউয়েন’ হংকং থেকে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পৌঁছে ১৫ জুলাই রাতে। সীতাকুন্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে ভেঙে স্ক্র্যাপ হিসেবে বিক্রির জন্য আনা হয়েছিল জাহাজটি।

আরও পড়ুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৬ জুলাই ২০২৬

শিপিং এজেন্ট বেনলাইন শিপিংয়ের কর্ণধার মোশাররফ হোসেন আগামীর সময়কে জানিয়েছেন, জাহাজটি নোঙর করার সময়ই মুহুর্তের মধ্যে ৫টি বোট নিয়ে ২০ জনের দল ডেকে ওঠে যায়। একদল নোঙর করতে বাধা দেয়, আরেকদল জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। ক্যাপ্টেন নিয়ন্ত্রণ কক্ষে অবহিত করলেও তারা আসার আগেই সবাই পালিয়ে যায়।

তার ভাষ্য, শুনতে ছোট মনে হলেও এগুলোর ইমপেক্ট অনেক বেশি। ৩ হাজার টন ওজনের জাহাজে এই ধরণের দস্যুতার ঘটনা খুব বেড়ে গেছে। দস্যুরা মাছ ধরার নাম করে এসব জাহাজের আশপাশে থাকে। সুযোগ বুঝেই জাহাজে ওঠে ডাকাতি করে। মৎস আহরণকারী হয়ে যায় ডাকাত।

‘এই একমাসে আমার তিনটি জাহাজে চুরির ঘটনা ঘটেছে। সবগুলোই চার্লি অ্যাংকরেজে। এসব ঘটনায় নাবিক থেকে আমরা সবাই উদ্বেগে আছি’, যোগ করেন তিনি।

চট্টগ্রাম বন্দরের মেরিন বিভাগ বলছে, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে কোস্টগার্ড পূর্বাঞ্চলের মুখপাত্র লে. কমান্ডার সাব্বির আলম সুজনকে ফোন দিলে তিনি সাড়া দেননি। 

চট্টগ্রাম বন্দরবিদেশি জাহাজচুরি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর