Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

নিয়ন্ত্রণ হারিয়ে লাইটার জাহাজকে মুচড়ে দিল বিদেশি জাহাজ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৯
নিয়ন্ত্রণ হারিয়ে লাইটার জাহাজকে মুচড়ে দিল বিদেশি জাহাজ

ক্ষতিগ্রস্ত জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদেশি জাহাজ ‘এইচজি সিডনি’ একটি লাইটার জাহাজকে সরাসরি এসে আঘাত করেছে। এতে ১০ কোটি টাকার লাইটার জাহাজের ওপর থেকে নিচ পর্যন্ত অবকাঠামো নষ্ট হয়েছে। সৌভাগ্যবশত জাহাজটি তাৎক্ষণিক সাগরে ডুবে যায়নি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় এই ঘটনা ঘটে। তবে এতে কোনো নাবিক আহত হননি।

পানামার পতাকাবাহি ‘এপিজে শিরিন’ ৫৫ হাজার টন কয়লা নিয়ে বহির্নোঙরে পৌঁছে ২২ সেপ্টেম্বর। সেই জাহাজ থেকে কয়লা নামিয়ে রাখা হচ্ছিল লাইটার জাহাজ ‘এমভি সানি-৫’তে। এই দুটি জাহাজই পাশাপাশি ছিল। সকাল ৯টার দিকে দূর থেকে প্রবল গতিতে আসছিল বিদেশি জাহাজ ‘এইচজি সিডনি’। জাহজিটি ৫১ হাজার টন সয়াবিন বীজ নিয়ে ব্রাজিল থেকে কুতুবদিয়া এলাকার সাগরে পৌঁছে ২৬ সেপ্টেম্বর।

মঙ্গলবার সকালে জাহাজটি বন্দরের বহির্নোঙরে পৌঁছার আগেই প্রচণ্ড গতি নিয়ন্ত্রণ করতে না পেরে লাইটার জাহাজ ‘এমভি সানি-৫’তে সরাসরি আঘাত করে। এতে জাহাজের সামনের অংশ মুচড়ে যায়। পানির নিচে থাকা অংশও ক্ষতিগ্রস্ত হয়। লাইটার জাহাজে আঘাত না করলে পুরো গতি সরাসরি ‘এপিজে শিরিন’ এর গায়ে পড়তো।

সরকারের নৌ বাণিজ্য অধিদপ্তরের প্রধান প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন শেখ জালাল উদ্দিন গাজী জানালেন, দুর্ঘটনার খবর আমি জেনেছি। তদন্ত কমিটি গঠন করে আগামীকাল বুধবার সরেজমিনে যাচাই করা হবে। এ অবস্থায় ক্ষতিপুরণ দাবি করে ‘এইচজি সিডনি’ জাহাজের শিপিং এজেন্ট লিটমন্ড শিপিংকে চিঠি দিয়েছে লাইটার জাহাজ ‘এমভি সানি-৫’ এর মালিক ঢাকাস্থ হোসাইন এন্টারপ্রাইজ।

প্রতিষ্ঠানটির অংশীদার জগন্নাথ কুন্ডু বাপ্পি জানালেন, এমনভাবে আঘাত লেগেছে জাহাজের ওপর থেকে নিচের অংশের সুপার স্ট্রাকচার পর্যন্ত নষ্ট হয়েছে। প্রায় ২৫শ টন পরিবহন সক্ষমতার ১০ কোটি টাকার দামের এই জাহাজ কদিন আগে ১ কোটি টাকা খরচ করে ডকিং বা মেরামত করা হয়েছে। ডকিং শেষে এটি প্রথম ট্রিপ ছিল তার আগেই দুর্ঘটনা ঘটল। আমরা যৌথ জরিপের মাধ্যমে ক্ষতি নিরুপণের চিঠি দিয়েছি কিন্তু লিটমন্ড শিপিং আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। পরে অফিসিয়াল ই-মেইলে আমরা তাদের জানিয়েছি।’

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজ নিয়ন্ত্রণ এবং বাল্ক শিপিং লাইনে বেশ প্রভাবশালী লিটমন্ড শিপিংয়ের মালিক বেলায়েত হোসেন।

দুর্ঘটনার বিষয়ে তিনি জানালেন, ‘চলতে গেলে এমন দুর্ঘটনা তো হয়। ক্ষয়ক্ষতি হলে পিএন্ডআই ক্লাব সেটি নির্ধারণ করবে।’ ‘এইচজি সিডনি’ জাহাজে ৫১ হাজার টন সয়াবিন বোঝাই করে এনেছে বাংলাদেশি আমদানিকারক গ্লোব এডিবল অয়েল। আর সেই জাহাজ কুতুবদিয়া থেকে চালিয়ে আনছিল ভাড়া করা অদক্ষ পাইলট। এরাই বারবার দুর্ঘটনা ঘটাচ্ছে। আর ‘এপিজে শিরিন’ জাহাজ ৫৫ হাজার টন কয়লা এনেছে কিউএনএস শিপিং লজিস্টিক লিমিটেড।

বিদেশি জাহাজলাইটার জাহাজচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!