Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পরীক্ষা

এইচএসসি ও সমমান

চট্টগ্রাম বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা বাকি, নভেম্বরে একসঙ্গে ফল

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১৯:৩৫
চট্টগ্রাম বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা বাকি, নভেম্বরে একসঙ্গে ফল

গ্রাফিকস: আগামীর সময়

বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চলতি বছর ভোগান্তিতে পড়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। বিশেষ করে চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা ভারী বর্ষণ ও বন্যায় ভোগান্তিতে পড়ে। এ নিয়ে দেশব্যাপী আলোচনা ও সমালোচনার মুখে স্থগিত রাখা হয় বোর্ডটির পরীক্ষা। শেষ পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা বাদ রেখেই শেষ হলো এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা।

বন্যার কারণে স্থগিত থাকায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা আগামী ৯ সেপ্টেম্বর শেষ হবে। এ বোর্ডের অধীন চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষা ৮ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত স্থগিত ছিল। তাই আগামী নভেম্বর মাসের শুরুর দিকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আজ শনিবার সকালে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, শিশু বিকাশ দ্বিতীয় পত্র এবং বিকালে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র এবং ক্রীড়া দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে। একই দিনে হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিমের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পরীক্ষা। অপরদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনাল ও বিএমটির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়েছে আগেই।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। পরীক্ষা দিতে ফরম পূরণ করেছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী। এবার সব শিক্ষা বোর্ডে পরীক্ষা হয়েছে অভিন্ন প্রশ্নপত্রে।

আরও পড়ুন

এসএসসির ফল সোমবার, যেভাবে দেখা যাবে

০৮ আগস্ট ২০২৬

তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ৬০ কর্মদিবসের মধ্যে ফল প্রকশের যে রেওয়াজ আছে, তা মেনেই ফল প্রকাশ করা হবে বলে আশা প্রকাশ করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

শনিবার তিনি গণমাধ্যমকে বলেছেন, চট্টগ্রাম বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা আগামী ৯ সেপ্টেম্বর শেষ হবে। যেহেতু সারা দেশের ফল একসঙ্গে প্রকাশিত হবে, তাই ওই দিন থেকে ৬০ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। সে হিসাবে নভেম্বরের প্রথমার্ধে ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছি।

পদার্থবিজ্ঞানের প্রশ্নে ভুল, রসায়নের প্রশ্নে অসংগতি, কয়েকটি কেন্দ্রে ভুল পাঠ্যসূচির প্রশ্ন বিতরণের ঘটনা এবং নিয়ম না মেনে খাতা মূল্যায়ন- সব মিলিয়ে এবারের পরীক্ষা ঘিরে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর বাইরে অতিবৃষ্টির মধ্যে পরীক্ষা আয়োজনও সমালোচিত হয়েছে ব্যাপকভাবে।

পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকা, রসায়ন প্রথম পত্রে বাংলা ও ইংরেজি সংস্করণের প্রশ্ন ভিন্ন হওয়া এবং জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে ইংরেজি সংস্করণের তিনটি নৈর্ব্যক্তিক প্রশ্নে ভুল থাকা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হলে বোর্ডগুলো মূল্যায়ন নীতিমালায় ছাড় ও সংশ্লিষ্ট শিক্ষকদের কারণ দর্শানোর নোটিস দেয়।

আরও পড়ুন

চট্টগ্রাম বোর্ডে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা শুরু ২০ আগস্ট

০৪ আগস্ট ২০২৬

এ ছাড়া প্রশাসনিক গাফিলতির কারণে টাঙ্গাইলের ভূঞাপুরে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রে ২০২৬ সালের বদলে ২০২৫ সালের প্রশ্ন সরবরাহ, মতিঝিলে মনোবিজ্ঞানে ভুল সেটের প্রশ্ন বিতরণ, সাতক্ষীরায় ভূগোলের প্রথম পত্রের দিনে দ্বিতীয় পত্রের প্রশ্ন বিতরণ এবং সরকারি আহম্মদ মাহমুদ কলেজে বাংলা দ্বিতীয় পত্রে নিয়মিতদের অনিয়মিতদের প্রশ্ন দেওয়ার মতো গুরুতর ঘটনা ঘটে।

অন্যদিকে, পটুয়াখালীর রাঙ্গাবালীতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএমটি পরীক্ষার খাতা মূল্যায়নে শিক্ষার্থীদের দিয়ে এমসিকিউ উত্তরপত্র ভরাট করানোর অভিযোগে এক প্রভাষককে সাময়িক বরখাস্ত করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বিষয়টি দৃষ্টিগোচর হওয়ামাত্র শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। নির্দেশনার পর পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অবহেলার অভিযোগে ৩ আগস্ট তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এইচএসসি ২০২৬ফল প্রকাশচট্টগ্রাম বোর্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর