চন্দনাইশে ছাত্রলীগকর্মীসহ গ্রেপ্তার ৪

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। তাদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তাররা হলেন ছাত্রলীগের সদস্য শাহেদুল ইসলাম (২০) ও এহছান করিম জোবায়ের (২২)।
এছাড়া সাতবাড়িয়া দক্ষিণ হারলার মোহাম্মদ নাছির উদ্দীন এবং চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ড হাজীর পাড়ার মো. ফজল করিম রিয়াদকে (২৪) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার করা হয়।
শেষ দুজনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০০ টাকা জরিমানা ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার অভিযানে নেতৃত্ব দেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার শাহেদুল ও জোবায়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য।
ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, ছাত্রলীগের দুই সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়। অপর দুজনকে মাদকবিরোধী আইনে আটক করা হয়।



