Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

খাল দখলদারদের সরে যেতে হবে, না হলে আইনি ব্যবস্থা : চসিক মেয়র

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১৮:৩২
খাল দখলদারদের সরে যেতে হবে, না হলে আইনি ব্যবস্থা : চসিক মেয়র

বুধবার সকালে নগরের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ছড়া পরিদর্শন করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন—সংগৃহীত

চট্টগ্রাম নগরের খাল ও ছড়া দখলদারদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ বুধবার সকালে নগরের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ঢুলুনিয়া ঢালা ছড়া, খাগড়িয়া ছড়া এবং খোশাল শাহ ছড়া পরিদর্শন ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন মেয়র।

উদ্বোধন অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘খাল ও ছড়াগুলো নগরবাসীর সম্পদ। দীর্ঘদিন ধরে এসব প্রাকৃতিক জলাধার দখল ও দূষণের কারণে নগরের জলাবদ্ধতা পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। যারা ক্ষমতার দাপটে বা অবৈধভাবে খাল-ছড়া দখল করে রেখেছেন, তারা স্বেচ্ছায় অবৈধ স্থাপনা সরিয়ে নিন। নয়তো চসিকের পক্ষ থেকে উচ্ছেদসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

মেয়র আরও বললেন, ‘নগরের অনেক স্থানে খালের ওপর অপরিকল্পিতভাবে স্ল্যাব ও বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হয়েছে, যা নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমরা এসব সমস্যা চিহ্নিত করে পুরো পানি নিষ্কাশন ব্যবস্থাকে পরিষ্কার ও কার্যকর করার উদ্যোগ নিয়েছি। এখন থেকে প্রতিটি ওয়ার্ডভিত্তিক জলাবদ্ধতার সুনির্দিষ্ট কারণ শনাক্ত করে পরিকল্পিতভাবে কাজ চালানো হচ্ছে।’

আরও পড়ুন

চাঁদাবাজির প্রতিবাদে জেলেদের মানববন্ধন

২৪ জুন ২০২৬

নগরের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন জানান, চট্টগ্রামের ৪০টি খালের স্থায়ী উন্নয়নের জন্য একটি নতুন উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রণয়নের কাজ চলছে। এই মেগা প্রকল্পের আওতায় খাগড়িয়া ছড়া, খোশাল শাহ ছড়াসহ গুরুত্বপূর্ণ সব জলাধারকে অন্তর্ভুক্ত করা হবে। প্রকল্পটির মাধ্যমে খালগুলোর গভীরতা বৃদ্ধি, রিটেইনিং ওয়াল নির্মাণ, অবৈধ দখল উচ্ছেদ এবং খালের পাড়ে আধুনিক ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে চসিকের।

হালদা নদীকে রক্ষা করার তাগিদ দিয়ে মেয়র বলেছেন, ‘হালদা নদীকে বাঁচাতে হলে এর সঙ্গে সংযুক্ত সবকটি খাল ও ছড়ার স্বাভাবিক পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। দীর্ঘদিনের অবহেলায় অনেক খাল ও ছড়া তার নাব্যতা হারিয়েছে। আমরা ধাপে ধাপে এসব পানি প্রবাহের পথ পুনরুদ্ধার করে নগরবাসীকে জলাবদ্ধতার দীর্ঘস্থায়ী দুর্ভোগ থেকে মুক্তি দিতে চাই।’

খননকাজের স্বচ্ছতা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘চলমান খনন ও সংস্কার কাজের মান তদারকিতে এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কাজের গুণগত মান নিয়ে কোনো আপস করা হবে না। শতভাগ মান নিশ্চিত করেই প্রতিটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।’

অনুষ্ঠানে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

চট্টগ্রামচসিকমেয়র ডা. শাহাদাত হোসেনছড়া পরিদর্শন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে