Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

সরকার জনগণের, না কী বোয়িং কোম্পানির, প্রশ্ন শাহআলমের

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২
সরকার জনগণের, না কী বোয়িং কোম্পানির, প্রশ্ন শাহআলমের

ছবি: আগামীর সময়

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রাক্তন সভাপতি মোহাম্মদ শাহআলম বলেছেন, ‘এক টাকার দেশি-বিদেশি বিনিয়োগ নেই। ব্যবসা-বাণিজ্য, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, স্বাস্থ্য সবখাতে নৈরাজ্য চলছে। সরকার ব্যাংক থেকে ঋণ নিয়ে, ট্যাক্স বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। কোনো ঘোষণা ছাড়াই তেলের দাম বাড়িয়ে দিয়েছে। আবার ৭০ হাজার কোটি টাকার বোয়িং বিমান কিনছে। জনগণের মনে প্রশ্ন, এ সরকার কি জনগণের না কী বোয়িং কোম্পানির পাহারাদার।’

আজ শনিবার বিকেলে নগরীর সিনেমা প্যালেস চত্বরে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বললেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে চট্টগ্রাম জেলা সিপিবি এ সমাবেশ করেছে।

মোহাম্মদ শাহআলম বললেন, ‘তেলের দাম বাড়ানোর পর পরিবহন ভাড়া বেড়েছে। কাঁচা তরিতরকারির দাম বেড়েছে। পত্রিকার রিপোর্ট অনুযায়ী ঢাকা শহরে চারজনের একটি পরিবারের মাসের খরচ ২৬-২৭ হাজার টাকা। অথচ সরকারি চাকরিজীবী ছাড়া কোনো মানুষের এক টাকা ইনকাম বাড়েনি। মানুষ চলবে কীভাবে। শত, শত কলকারখানা বন্ধ হয়ে গেছে। অনেকে বেকার হয়ে গেছেন। লক্ষ লক্ষ তরুণ বেকার। হতাশায় আত্মহত্যার মতো ঘটনা ঘটছে।’

বর্তমান সরকারও ‘বাজার মৌলবাদের’ পথে হাঁটছে মন্তব্য করে তিনি বললেন, ‘অতীতের সরকারগুলোর মতো মুক্তবাজারের নামে লুটপাটের পথেই হাঁটছে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার। সবকিছু ব্যবসায়ীরাই করবে। সরকার কিছু করবে না। বাজার ছেড়ে দেওয়া হয়েছে ব্যবসায়ীদের হাতে। এটাই বাজার মৌলবাদ নীতি। সব যদি ব্যবসায়ীরা করে তাহলে সরকার থাকার দরকার কী।’

সাত মাসেও সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি করতে পারেনি বলে অভিযোগ করে শাহআলম বললেন, ‘গত ১৫ বছর আমরা আওয়ামী লীগের বড় ভাইদের দেখেছি। এখন সরকারি দলের বড় ভাইদের দেখছি। আগে আওয়ামী লীগের বড় ভাইয়েরা কিশোর বাহিনী নিয়ন্ত্রণ করত। এখন নিয়ন্ত্রক বদল হয়েছে। অপরাধ আগেরমতোই আছে। খুনখারাবি সমানতালে চলছে। মবসন্ত্রাস বন্ধ হয়নি। চুরি, ছিনতাই বেড়েছে।’

সরকারের উদ্দেশ্যে তিনি আরও বললেন, ‘এত যে বোয়িং বিমান কিনছেন, সেগুলো রাখবেন কোথায় ? রাখার হ্যাঙ্গারও তো নাই। সেগুলো চালাবেন কোথায় ? এত যাত্রী কোথায় পাবেন ? আপনাদের জনগণ ভোট দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। বোয়িং কোম্পানির স্বার্থ দেখার জন্য নয়।’

ষড়যন্ত্রের রাজনীতি আবার মাথাচাড়া দিচ্ছে মন্তব্য করে তাদের মোকাবেলায় বাম প্রগতিশীল গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে রাজপথে দাঁড়ানোর আহ্বানও জানালেন মুক্তিযোদ্ধা শাহআলম।

জেলা সিপিবির সম্পাদকমন্ডলীর সদস্য উত্তম চৌধুরীর সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, আইনজীবী নেতা মোশাররফ হোসেন ও যুবনেতা রুপম ধর বক্তব্য রাখেন। সমাবেশে শেষে বিক্ষোভ মিছিল বের হয়।

শাহআলমসরকারবোয়িং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়