Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

ছুটি শেষে চেনা রূপে ফিরছে চট্টগ্রাম

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৭:১৩
ছুটি শেষে চেনা রূপে ফিরছে চট্টগ্রাম

ছবি: আগামীর সময়

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে আবারও কর্মচঞ্চল হয়ে উঠছে বন্দরনগরী চট্টগ্রাম। গতকাল রবিবার শেষ হয়েছে ঈদ উপলক্ষে ঘোষিত টানা সাত দিনের সরকারি ছুটি। আজ সোমবার সকাল থেকে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খুলেছে। ফলে নাড়ির টানে বাড়ি যাওয়া কর্মজীবী মানুষ জীবিকার প্রয়োজনে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শহরে ফিরতে শুরু করেছেন।

সরেজমিন সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, কাপ্তাই রাস্তার মাথা, শাহ আমানত সেতু (নতুন ব্রিজ), এ কে খান এবং অলংকার বাস টার্মিনাল এলাকায় কর্মস্থলে ফেরা মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও কক্সবাজারসহ আশপাশের জেলাগুলো থেকে বাসে ও ট্রেনে করে হাজারো মানুষ নগরে প্রবেশ করছেন। দূরপাল্লার পাশাপাশি চট্টগ্রামের অভ্যন্তরীণ রুট-ফটিকছড়ি, হাটহাজারী, পটিয়া ও চন্দনাইশ থেকেও গণপরিবহনগুলোয় যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো।

নগরের জিইসি মোড়ের একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা রাইহান উদ্দিন বলেছেন, ‘ঈদের ছুটি এবার বেশ দীর্ঘ ছিল। পরিবারের সঙ্গে দারুণ সময় কেটেছে। তবে আজ থেকে ব্যাংক পুরোদমে চালু হওয়ায় সকালের বাসেই কুমিল্লা থেকে চলে এলাম। প্রিয়জনদের ফেলে আসতে একটু খারাপ লাগলেও জীবিকার টানে তো আসতেই হবে।’

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার ঈদ-পরবর্তী ফিরতি যাত্রায় সড়ক ও মহাসড়কে বড় ধরনের কোনো ভোগান্তি বা দীর্ঘ যানজটের মুখে পড়তে হয়নি। কাউন্টারগুলোয় অতিরিক্ত ভাড়া আদায়ের চিরচেনা অভিযোগও এবার তুলনামূলক কম ছিল। তবে ট্রেন যাত্রীদের পোহাতে হয়েছে কিছুটা ভোগান্তি।

সকালে চট্টগ্রাম স্টেশনে নামা যাত্রী মোহাম্মদ সুমন অভিযোগ করে বলেছেন, ‘রাস্তায় যানজট এড়াতে ট্রেনে এসেছিলাম। কিন্তু ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক ঘণ্টা দেরিতে স্টেশনে পৌঁছেছে। গরমের মধ্যে স্টেশনে অপেক্ষা করাটা বেশ কষ্টদায়ক ছিল।’

এদিকে, দীর্ঘ ছুটির পর প্রথম কার্যদিবস হওয়ায় আজ সকাল থেকেই সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোয় চিরচেনা কর্মব্যস্ত পরিবেশ ফিরতে শুরু করেছে। প্রথম দিনে অফিসগুলোতে কাজের চেয়ে সহকর্মীদের পারস্পরিক কুশল বিনিময় আর ঈদের কোলাকুলিই বেশি চোখে পড়েছে। ব্যাংক ও আদালত পাড়াতেও গ্রাহকদের আনাগোনা বাড়তে শুরু করেছে।

চট্টগ্রামছুটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!