Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

অর্গানিক নিত্যপণ্যের বাজার আগ্রাবাদ সরকারি অফিসের গেটে

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১৮:০১
শেয়ার করুন:
অর্গানিক নিত্যপণ্যের বাজার আগ্রাবাদ সরকারি অফিসের গেটে

চট্টগ্রামের সিজিও ভবনের রাস্তার পাশের বাজারে ওঠা কলা— আগামীর সময়

বন্দরনগরী চট্টগ্রামের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ। চারদিকে বহুতল ভবন, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক-বীমা, ভ্যাট ও আয়কর কার্যালয়। সিজিও (সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস) ভবন হলো চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত সরকারের বিভিন্ন বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়ের প্রধান প্রশাসনিক কেন্দ্র।

এই সিজিও ভবনের সঙ্গে লাগোয়া রাস্তার দুপাশে প্রতিদিন জমে ওঠে বাজার। কক্সবাজারের চকরিয়া, খাগড়াছড়ি, রাঙামাটির প্রত্যন্ত এলাকা থেকে আসা এসব তরতাজা মাছ, মুরগি, ফলমূল ও তরিতরকারির টানে অফিস ছেড়েই কর্মকর্তারা ভিড় জমান এখানে। অস্থায়ী ও ভাসমান এ বাজারের প্রধান আকর্ষণ ‘প্রকৃত উৎস’ থেকে আসা পণ্য। প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টার মধ্যে বিক্রেতারা দূর-দূরান্ত থেকে পণ্য নিয়ে হাজির হন।

চকরিয়া থেকে মাছ নিয়ে এসেছেন আবদুল আজিজ। তিনি জানালেন, প্রতিদিন সরাসরি চকরিয়া থেকে তাজা চিংড়ি, বাটা মাছ, কাঁকড়া ও কোরাল মাছ নিয়ে আসি। সবকিছু তাজা হওয়ায় ক্রেতাদের চাহিদা থাকে।

আরও পড়ুন

এক বছরে ১ হাজার ৮৯১ জনের এইচআইভি শনাক্ত

১৭ জুন ২০২৬

এই বাজারে ৩৫ বছর ধরে বেচাকেনা করছেন মোহাম্মদ সেলিম। তিনি খাগড়াছড়ি থেকে দেশি মুরগি নিয়ে এসেছেন। তিনি জানান, এখানকার অফিসের কর্মকর্তারা একদম ফ্রেশ পণ্য পান বলেই নিয়মিত কেনাকাটা করেন।


সোহেব উদ্দিন এসেছেন লড়াই মুরগি (পাহাড়ি ফাইটার মুরগি) কিনতে। আগ্রাবাদেই তার অফিস। তিনি জানান, এখানে দেশি টাটকা শাকসবজি, ফলমূলসহ নদী ও সমুদ্রের ফ্রেশ মাছ পাওয়া যায়। এই বাজারের বিশেষত্ব হলো এখানকার রাসায়নিকমুক্ত, অর্গানিক ও প্রাকৃতিক পণ্য।

বেসরকারি চাকরিজীবী সঞ্জিত দাস জানান, দেশি মুরগির খোঁজেই এখানে এসেছি।

আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক দপ্তরে কর্মরত মাহবুবুল হুদা জাবেদ বলেছেন, ‘ফরমালিনমুক্ত পণ্যের খোঁজে অনেক উচ্চপদস্থ কর্মকর্তারাও এখানে আসেন।’

আকতার হোসেন মোল্লা খাগড়াছড়ি থেকে বাগানের কলা, পেঁপে ও আম নিয়ে এসেছেন। তিনি জানিয়েছেন, এটি একটি বাণিজ্যিক এলাকা। অফিস ছুটির পর অনেকেই বাসায় যাওয়ার আগে এখান থেকে বাজার করে নিয়ে যান।

দেশি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়। চকরিয়ার চিংড়ি মাছ আকারভেদে ৬০০ থেকে ১,২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি আলু ২৫ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, লাউ ৫০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, করলা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা। পাহাড়ি কলা প্রতি ডজন ১৫০ টাকা, পেঁপে ১৫০ টাকা, আম ৮০ থেকে ১০০ টাকা এবং শসা ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

আগ্রাবাদচট্টগ্রামবাজারনিত্যপণ্যের বাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ