শ্রমমন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা অগ্রাধিকার দিচ্ছে সরকার

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।
গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের কালুরঘাট শিল্প এলাকায় নারী শ্রমিকদের জন্য নির্মিত ‘শ্রমজীবী মহিলা হোস্টেল ও শ্রমকল্যাণ কেন্দ্র’ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি জানিয়েছেন, কালুরঘাট শিল্প এলাকার শ্রমজীবী নারীদের জন্য নির্মিত ‘মহিলা হোস্টেল ও শ্রমকল্যাণ কেন্দ্রটি’ দ্রুত চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেছেন, কালুরঘাট শিল্প এলাকায় অন্তত দুই লাখ শ্রমিক কাজ করেন, যাদের একটি বড় অংশ নারী শ্রমিক। শ্রমজীবী নারীদের নিরাপত্তা, আবাসন, চিকিৎসাসেবাসহ যাবতীয় সংকট নিরসনে এই স্থাপনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় তিনি নারী শ্রমিকদের জন্য নির্মিত হোস্টেল ও ৫ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ শ্রমকল্যাণ কেন্দ্রটি ঘুরে দেখেন।



