Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রাম

ধানক্ষেতে বিদ্যুতের তার ছিঁড়ে প্রাণ গেল দুই কৃষকের

  • ৪ সদস্যের তদন্ত কমিটি
জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৯:২৭
ধানক্ষেতে বিদ্যুতের তার ছিঁড়ে প্রাণ গেল দুই কৃষকের

প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে ধানক্ষেতে চারা রোপণের সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন দুই কৃষক।

আজ রবিবার বিকাল তিনটার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফটিকছড়ি বিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন—ভূজপুর ইউনিয়নের মীরেরখিল এলাকার বাসিন্দা মাহবুব আলমের ছেলে ইউনুস (৪৫) এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে হাশেম (৪৮)।

স্থানীয়রা জানিয়েছেন, ধানক্ষেতে চারা রোপণের কাজে ব্যস্ত ছিলেন দুজন। এমন সময় হঠাৎ মাথার ওপর একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। বিদ্যুতায়িত পানির সংস্পর্শে এসে দুজনই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

ফটিকছড়ি জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আশিক মাহমুদ সুমন জানান, বিদ্যুতের খুঁটির ওপর থাকা ইনসুলেটর ভেঙে যাওয়ায় খুঁটিকে সোজা রাখতে ব্যবহৃত গাই তারের ওপর গিয়ে পড়ে বিদ্যুৎবাহী তারটি। ক্ষেতে জমে থাকা পানির মাধ্যমেই বিদ্যুৎ ছড়িয়ে পড়ে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার খবর পাওয়ামাত্র ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং পল্লী বিদ্যুতের একটি কারিগরি দল বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ছুটে আসেন ঘটনাস্থলে। পরে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। দুই কৃষকের মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

এ ঘটনায় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উপমহাব্যবস্থাপক (কারিগরি) মোহাম্মদ আবু হেনা শফিক কামালের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির একজন কর্মকর্তা জানান, তার ছেঁড়ার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তে কোনো ধরনের অবহেলা বা কারিগরি ত্রুটি প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বৈরী আবহাওয়ায় কোথাও বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকতে দেখলে তার কাছে না গিয়ে অবিলম্বে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানান তিনি, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

দুর্ঘটনাস্থল ফটিকছড়ি থানা এলাকায় হলেও নিহত দুজনের বাড়ি ভূজপুর থানা এলাকায়। ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, মরদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

অন্যদিকে ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামধানক্ষেত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে