Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
আগামীর সময়
কিরণের যৌতুকবিরোধী লড়াই
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

‘আল্লাহর কাছে বিচার চাই, বান্দার কাছেও’

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ২০:২৯
‘আল্লাহর কাছে বিচার চাই, বান্দার কাছেও’

গ্রাফিকস: আগামীর সময়

‘আমার ছোট্ট ছেলেটা। ছোট্ট একটা পরান। কীভাবে পারল আমার ছেলেটাকে মারতে! ওর কত কষ্ট হয়েছে! আমি আল্লাহর কাছেও বিচার চাই। বান্দার কাছেও বিচার চাই। ফাঁসির চেয়ে বেশি কষ্ট পাবে এমন শাস্তি যদি থাকে, খুনিদের সেই শাস্তি দেওয়া হোক।’

চট্টগ্রামের পটিয়ায় নির্মম খুনের শিকার পাঁচ বছরের শিশু জায়হানের মা নিজ ঘরে বসে এভাবেই আহাজারি করছিলেন। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রতিবেশী এক পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিবেশীর হাতে এমন নৃশংসতা বিশ্বাসই করতে পারছেন না এলাকার লোকজন।

গত মঙ্গলবার (১৬ জুন) দুপুর থেকে নিখোঁজের পর বুধবার রাত ৩টার দিকে নিজ বাড়ির পেছনে নর্দমা থেকে জায়হানের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মোহাম্মদ জায়হান পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে।

লাশ উদ্ধারের আগে প্রতিবেশী মোহাম্মদ সাইফুদ্দিন, তার স্ত্রী শাহনূর আক্তার ও মেয়ে এবারের এইচএসসি পরীক্ষার্থী সাদিয়া সুলতানা নিহাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমের ভাষ্য, প্রতিবেশী ফুফু নিহা শিশুটিকে খুন করেছে। বিষয়টি জানতেন তার বাবা-মাও। কিন্তু তারা সেটি গোপন করেন।

জায়হানকে খুন করে প্রতিবেশী এক পরিবারের ওপর দায় চাপিয়ে তাদের ফাঁসানোর কৌশল নিয়েছিল অভিযুক্তরা, ধারণা পুলিশের।

ঘরের পাশের ‘স্নেহের নিহা’ তার ছেলেকে খুন করতে পারেন, বিশ্বাস হচ্ছে না সন্তানহারা জোবাইদা বেগমেরও। বললেন, ‘ওর (নিহা) সঙ্গে তো আমাদের কোনো বিরোধ ছিল না। আমরা তাকে স্নেহ করতাম। সে কেন আমার ছেলেটাকে মেরে ফেলল? সে ইচ্ছে করে মারেনি। সে কনট্রাক্ট নিয়েছিল। কারা তাকে দিয়ে আমার ছেলেকে মেরেছে, আমি জানতে চাই। আমি বিচার চাই।’

এলাকার লোকজনের ভাষ্য, নিখোঁজ জায়হানকে খুঁজতে তার বাবার সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন প্রতিবেশী সাইফুদ্দিনও। মঙ্গলবার বিকালে শাহজাহানের সঙ্গে বসে চা-ও খেয়েছিলেন। এজন্য সাইফুদ্দিন ও তার স্ত্রী-মেয়েকে আটকের পরও কারও বিশ্বাস হচ্ছিল না।

আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসপি মাসুদ আলম জানালেন, ‘মঙ্গলবার দুপুরে জায়হানের সঙ্গে উঠানে ফুটবল খেলছিল নিহা। সেসময় শিশুটিকে সবার অগোচরে নিজের ঘরে নিয়ে যায়। এরপর আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাসায় পাওয়া একটি চিরকুটের সূত্রে গতকাল (বুধবার) আমরা নিহা ও তার বাবা-মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করি। একপর্যায়ে নিহা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।’

‘নিহার স্বীকারোক্তি অনুযায়ী আমরা বাড়ির পেছনে নর্দমা থেকে জায়হানের লাশ উদ্ধার করি। নিহা জানায়, বাসায় নিয়ে যাবার ঘণ্টা দেড়েকের মধ্যেই জায়হানকে মাথায় আঘাত করে খুন করে। এরপর লাশ গুমের উদ্দেশ্যে দুটি বস্তায় ভরে বাড়ির পেছনে নর্দমায় ফেলে ঢেকে রাখা হয়।’

জায়হানকে খোঁজাখুঁজির একপর্যায়ে মঙ্গলবার বিকালে তাদের ঘরে বিছানার ওপর একটি চিরকুট পান পরিবারের সদস্যরা। এতে তার বাবা শাহজাহানকে ছেলেকে ফেরত পেতে হলে তিন লাখ টাকা দেওয়ার জন্য বলা হয়। অন্যথায় ছেলেকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

চিরকুটের লেখার সঙ্গে নিহার হাতের লেখার মিলের সূত্র ধরে এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা হয়েছে বলে এসপি জানালেন।

জায়হানের হত্যাকারীদের বিচার দাবিতে এলাকার লোকজন পটিয়া থানার সামনে এবং ডাকবাংলোর মোড়ে বিক্ষোভ করেন।

পটিয়াজায়হানপ্রতিবেশীখুন
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৮ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    ইংল্যান্ড
    ৪
    ক্রোয়েশিয়া
    ২
    ১৮ জুন ২০২৬
    সকাল ৫:০০ টা
    ঘানা
    ১
    পানামা
    ০
    ১৮ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    উজবেকিস্তান
    ১
    কলম্বিয়া
    ৩
    ১৮ জুন ২০২৬
    রাত ১০:০০ টা
    চেক প্রজাতন্ত্র
    ০
    দক্ষিণ আফ্রিকা
    ০
    ‘হাত কাটা যাচ্ছে প্রত্যেক এমপির’

    ‘হাত কাটা যাচ্ছে প্রত্যেক এমপির’

    ১৮ জুন ২০২৬, ০০:১৯

    কিরণের যৌতুকবিরোধী লড়াই

    কিরণের যৌতুকবিরোধী লড়াই

    ১৮ জুন ২০২৬, ০৩:৪১

    সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াতের এমপি

    সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াতের এমপি

    ১৮ জুন ২০২৬, ০১:০৮

    সমঝোতা স্মারকে সাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

    সমঝোতা স্মারকে সাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

    ১৮ জুন ২০২৬, ০৪:৩৮

    আর কত আক্রান্ত হবে পুলিশ

    আর কত আক্রান্ত হবে পুলিশ

    ১৮ জুন ২০২৬, ০৪:৪০

    পারমাণবিক ইস্যুতে নরম ইরান, ৩০০ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

    পারমাণবিক ইস্যুতে নরম ইরান, ৩০০ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

    ১৮ জুন ২০২৬, ০১:২৫

    ঝুঁকিপূর্ণ ৪২ কোম্পানি চিহ্নিত

    ঝুঁকিপূর্ণ ৪২ কোম্পানি চিহ্নিত

    ১৮ জুন ২০২৬, ০৫:৪২

    স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

    স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

    ১৮ জুন ২০২৬, ০৫:৫৩

    মন্ত্রমুগ্ধ সতীর্থ প্রতিপক্ষ সবাই

    মন্ত্রমুগ্ধ সতীর্থ প্রতিপক্ষ সবাই

    ১৮ জুন ২০২৬, ০৪:৫৭

    এখনও ট্রিগারে রয়েছে আঙুল, সমঝোতা স্মারক প্রসঙ্গে বাঘের গালিবাফ

    এখনও ট্রিগারে রয়েছে আঙুল, সমঝোতা স্মারক প্রসঙ্গে বাঘের গালিবাফ

    ১৮ জুন ২০২৬, ০৩:০৭

    শেষের নাটকে ঘানার জয়

    শেষের নাটকে ঘানার জয়

    ১৮ জুন ২০২৬, ০৭:০৭

    যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়

    যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়

    ১৮ জুন ২০২৬, ০২:১০

    ব্রাজিল থেকে ইরান সমর্থনে যুবকের দুধ দিয়ে গোসল

    ব্রাজিল থেকে ইরান সমর্থনে যুবকের দুধ দিয়ে গোসল

    ১৮ জুন ২০২৬, ০৪:০০

    আ. লীগের বিচার ও নিষিদ্ধের সিদ্ধান্ত দেবে সময়

    আ. লীগের বিচার ও নিষিদ্ধের সিদ্ধান্ত দেবে সময়

    ১৮ জুন ২০২৬, ০৩:৪৮

    ফেসবুক থেকে বিশ্বকাপে ইতিহাস উইসার

    ফেসবুক থেকে বিশ্বকাপে ইতিহাস উইসার

    ১৮ জুন ২০২৬, ০২:৫৯

    advertiseadvertise