Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

গভীর রাতে চবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি মিছিল

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১৪:৩১
গভীর রাতে চবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি মিছিল

ছবি: আগামীর সময়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গভীর রাতে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও ছাত্রশিবির। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

গতকাল রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় প্রথমে ছাত্রদল তাদের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করে।

মিছিলে তারা বিভিন্ন স্লোগান দেয়, যার মধ্যে ছিল ‘গুপ্তদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জেলে ভর’।

প্রায় আধঘণ্টা পর একই স্থান থেকে পাল্টা বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির। এ সময় তারা স্লোগান দেয় ‘গুপ্ত বলিস কাদেরকে, তুই ছিলি লন্ডনে’ এবং ‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’।

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আব্দুল কাইয়ূম জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে জিরো পয়েন্ট থেকে ছাত্রদলের মিছিল শুরু হয়। এটি শাহ আমানত হল ও সোহরাওয়ার্দী মোড় ঘুরে পুনরায় জিরো পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে প্রায় ৩০ মিনিট পর একই স্থান থেকে ছাত্রশিবিরের মিছিল বের হয় এবং একই রুটে ঘুরে জিরো পয়েন্টে এসে সমাবেশ শেষ করে।

মিছিল চলাকালে দুই পক্ষের মুখোমুখি অবস্থান ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

ছাত্রদল নেতারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘গুম ও অপহরণের নাটক সাজানোর’ অভিযোগ তুলে বিক্ষোভ করেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘১৯৭১ সালে এদের ভূমিকা ছিল গণহত্যাকারীদের সহযোগী হিসেবে কাজ করা। তারা আজও একই ধারাবাহিকতা বজায় রেখেছে। আমরা এসবের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব। আমরা সহাবস্থানে বিশ্বাস করি, তবে কোনো অপরাধী বা ধর্ষকের সঙ্গে আপস করব না।’

অন্যদিকে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর হিজাব সংক্রান্ত বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করে ছাত্রশিবির। সমাবেশে সংগঠনটির সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেছেন, ‘জাতীয় সংসদের মতো জায়গায় হিজাব নিয়ে কটাক্ষ করা দুঃখজনক। এমন মন্তব্য কোনো দায়িত্বশীল জনপ্রতিনিধির কাছ থেকে প্রত্যাশিত নয়।’

মিছিলচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ছাত্রদলছাত্রশিবির
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!