Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

১১ দলের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১৮:৩৭
১১ দলের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

সংগৃহীত ছবি

বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনসহ নানা দাবিতে আয়োজিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল।

গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যজোটের এই লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রস্তুতি সভায় লংমার্চ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, সর্বস্তরের নেতাকর্মী ও জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

সভায় জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী তৃণমূল পর্যায়ে প্রস্তুতির আহ্বান জানিয়ে বললেন, ‘অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। সকল গণহত্যার বিচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে আয়োজিত লংমার্চ সফল করতে হবে।’

এ বিষয়ে চট্টগ্রাম মহানগরের জামায়াতের আমীর মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ঢাকা টু চট্টগ্রামমুখী এই লংমার্চে ব্যাপক জনস্রোত দেখা দেবে। আমাদের ডাকে জনগণ নিজেদের দাবি আদায়ের রাস্তায় নেমে আসবে। ৫ সেপ্টেম্বরকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।

নেতারা জানান, জনগণের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঘোষিত এ কর্মসূচি অতন্ত গুরুত্বপূর্ণ। লংমার্চে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক প্রমুখ।

লংমার্চ১১ দলচট্টগ্রাম
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise